মধ্যরাতে জুলাই নিয়ে নাহিদ ইসলামের আবেগঘন বার্তা

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, রাজনৈতিক দলগুলো জুলাইকে নিজেদের মধ্যে

2026-08-07T10:22:15+00:00
2026-08-07T10:39:51+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
মধ্যরাতে জুলাই নিয়ে নাহিদ ইসলামের আবেগঘন বার্তা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১০:২২ এএম  আপডেট: ০৭.০৮.২০২৬ ১০:৩৯ এএম
মধ্যরাতে জুলাই নিয়ে নাহিদ ইসলামের আবেগঘন বার্তা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, রাজনৈতিক দলগুলো জুলাইকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। শুক্রবার (৭ আগস্ট) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ ও আবেগঘন পোস্টে তিনি এই কথা বলেন।

পোস্টের শুরুতে সবাইকে জুলাই বিপ্লবের শুভেচ্ছা জানিয়ে তিনি স্মরণ করেন শহিদ কর্নেল গুলজার, শহিদ রেহান আহসান, শহিদ আবরার ফাহাদ, শহিদ আবু সাঈদ, শহিদ ওয়াসিম, শহিদ তাহির জামান প্রিয়, শহিদ রিয়া গোপ ও শহিদ শরিফ ওসমান হাদিকে।

সেদিনের স্মৃতিচারণ করে নাহিদ ইসলাম বলেন, যারা তাকে নিয়ে দোয়া করেছিলেন, স্ট্যাটাস দিয়েছিলেন বা মুক্তির জন্য গান গেয়েছিলেন— এমন অনেক অচেনা মানুষের অবদানের কথা তিনি স্মরণ করেন। এছাড়া পানির বোতল হাতে খুদে ব্যবসায়ী, রিকশা-ভ্যানচালক, চিকিৎসক এবং সাধারণ শিক্ষার্থীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের অংশগ্রহণ ছাড়া এই স্বাধীনতা অর্জন সম্ভব হতো না।


আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, কিন্তু জুলাইয়ের পর এদের বেশিরভাগই ঘরে ফিরে গেছে। তারা কোনো রাজনৈতিক দলেই নাই। জুলাইকে আমরা রাজনীতিবিদরা রাজনৈতিক দলের মধ্যে ভাগবটোয়ারা করে ফেলেছি। বিএনপির ভাগ কত, এনসিপির ভাগ কত, জামাতের ভাগ কত— এভাবেই জুলাইয়ের স্টেক ভাগাভাগি হয়েছে এবং হচ্ছে।

তিনি আরও যোগ করেন যে, জুলাই কেবল রাজনৈতিক দল বা নেতাকর্মীদের ছিল না, এটি ছিল সর্বস্তরের মানুষ, সাধারণ জনতা এবং ‘আই হেট পলিটিক্স’ বলয়ের মানুষদেরও। অথচ বর্তমান সভা-সমাবেশ বা সংবর্ধনায় তাদের আর খুঁজে পাওয়া যায় না।

খালি হাতে ঘরে ফিরে যাওয়া সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই সংসদ সদস্য জানান, গত দুই দিনে তিনি সাধ্যমতো কৃতজ্ঞতা বার্তা পাঠানোর চেষ্টা করেছেন। তবে অনেকের মেসেজ অপশন বন্ধ থাকা বা স্প্যাম ফোল্ডারে চলে যাওয়ার কারণে সবার কাছে পৌঁছানো সম্ভব হয়নি। ১৬ কোটি বিপ্লবীকে টেক্সট করা বা কৃতজ্ঞতা জানানো মানবিক সীমার কারণে সম্ভব না হওয়ায় তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

সবশেষে তিনি বলেন, বহুপক্ষীয় বাধার কারণে অনেক প্রত্যাশা পূরণ না হলেও নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম আমৃত্যু চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে সবাইকে আবারও সরব হওয়ার আহ্বান জানিয়ে তিনি পোস্টটি শেষ করেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   জুলাই  নাহিদ ইসলাম  আবেগঘন বার্তা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: