ফোনে গোপন নজরদারি চালায় যেসব অ্যাপ

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

মোবাইলে যেকোনো অ্যাপ ইনস্টল করার আগে সতর্ক থাকা জরুরি। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, কিছু ভুয়া অ্যাপ ব্যবহারকারীর অজান্তেই ফোনের তথ্য

2026-08-07T12:11:50+00:00
2026-08-07T12:11:50+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তি
ফোনে গোপন নজরদারি চালায় যেসব অ্যাপ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:১১ পিএম 
প্রতীকী ছবি
মোবাইলে যেকোনো অ্যাপ ইনস্টল করার আগে সতর্ক থাকা জরুরি। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, কিছু ভুয়া অ্যাপ ব্যবহারকারীর অজান্তেই ফোনের তথ্য সংগ্রহ করতে পারে, এমনকি ব্যক্তিগত ও আর্থিক তথ্যও ঝুঁকিতে ফেলতে পারে।

গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে থাকা মানেই কোনো অ্যাপ পুরোপুরি নিরাপদ, এমন ধারণা ঠিক নয়। প্রতারকরা জনপ্রিয় ডিজিটাল ওয়ালেট ও ক্রিপ্টোসেবার নাম, লোগো এবং ডিজাইন নকল করে ভুয়া অ্যাপ তৈরি করছে। এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

গবেষকদের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২০টির বেশি সন্দেহজনক অ্যাপ শনাক্ত হয়েছে। এর মধ্যে প্যানকেক সোয়াপ, ট্রাস্ট ওয়ালেট, হাইপারলিকুইড, রেডিয়াম, বুলএক্স ক্রিপ্টো, ওপেনওশান এক্সচেঞ্জ, মিটিওরা এক্সচেঞ্জ, সুশিসোয়াপ এবং হারভেস্ট ফাইন্যান্সের নাম ব্যবহার করে তৈরি ভুয়া অ্যাপ রয়েছে।


বিশেষজ্ঞদের পরামর্শ, কোনো অ্যাপ ডাউনলোডের আগে ডেভেলপারের পরিচয়, ব্যবহারকারীদের রিভিউ, ডাউনলোড সংখ্যা এবং অ্যাপটি কী ধরনের অনুমতি চাইছে, তা ভালোভাবে যাচাই করুন। যদি সন্দেহজনক কোনো অ্যাপ ইতোমধ্যে ইনস্টল করে থাকেন, তাহলে দ্রুত সেটি মুছে ফেলুন এবং প্রয়োজনে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড পরিবর্তন করুন।

এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডান্স অব দ্য হিলারি’ নামে একটি কথিত ক্ষতিকর লিংক নিয়ে আলোচনা ছড়ালেও, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এখন পর্যন্ত এর অস্তিত্বের কোনো প্রমাণ পাননি। তাই গুজবে বিভ্রান্ত না হয়ে অচেনা লিংক এড়িয়ে চলাই নিরাপদ।


সময়ের আলো/এমকে
  বিষয়:   নজরদারি  অ্যাপ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: