আনু মুহাম্মদের প্রশংসা করে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট

সোশ্যাল মিডিয়া

জুলাই গণ-অভ্যুত্থানে অধ্যাপক আনু মোহাম্মদের সাহসিকতা ও ভূমিকার প্রশংসা করে নিজের ভেরিফায়েড ফেসবুকে অনুভূতি প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য

2026-08-07T12:59:37+00:00
2026-08-07T14:42:40+00:00
 
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
সোশ্যাল মিডিয়া
আনু মুহাম্মদের প্রশংসা করে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:৫৯ পিএম  আপডেট: ০৭.০৮.২০২৬ ২:৪২ পিএম
নাসীরুদ্দীন পাটওয়ারী ও অধ্যাপক আনু মোহাম্মদ। সংগৃহীত ছবি
জুলাই গণ-অভ্যুত্থানে অধ্যাপক আনু মোহাম্মদের সাহসিকতা ও ভূমিকার প্রশংসা করে নিজের ভেরিফায়েড ফেসবুকে অনুভূতি প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (৮ আগস্ট) সকালে এক ফেসবুক পোস্টে অধ্যাপক আনু মোহাম্মদের একটি ছবি যুক্ত করে তিনি এই অভিমত প্রকাশ করেন।

নাসীরুদ্দীন লিখেছেন, আনু মোহাম্মদ স্যারের সঙ্গে আমার রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতে পারে। তবে ৪ আগস্ট উনি ব্যান্ডেজ লাগানো পা নিয়ে জীবনের রিস্ক নিয়ে শাহবাগে এসেছিলেন। সে ক্ষেত্রে সাহসী ভূমিকা রেখেছিলেন অরণী সেমন্তী খান।  

জুলাই গণ-অভ্যুত্থানে শাহবাগের ৪ আগস্ট-এর স্মৃতিচারণা করে তিনি জানান, স্যার সেদিন শ্যাডো কেবিনেটের প্রপোজাল-সংবলিত একটি কাগজ আমার হাতে ধরিয়ে দিলেন। আমি পুরোটা পড়েছি। তারপর স্যারকে বললাম, ‘কোনো রাজনৈতিক নেতা বক্তব্য রাখেননি। আপনি বক্তব্য রাখলে বিষয়টা একটু ঘোলাটে হবে। আমরাই হ্যান্ডেল করি।’ স্যার মাথা ঝুঁকিয়ে সায় দিলেন।


পোস্টের পরবর্তী অংশে নিজের রাজনৈতিক দর্শন ও বিশ্বাসের কথা অত্যন্ত খোলামেলাভাবে তুলে ধরেছেন এনসিপির এই শীর্ষ নেতা। তিনি লিখেছেন, কার্ল মার্কস, ফ্রেডরিখ এঙ্গেলস, ভ্লাদিমির লেনিন, মাও সে তুং কিংবা চে গুয়েভারা বিশ্বের বহু মানুষের কাছে বিপ্লবের বড় প্রেরণা হলেও, তার কাছে ন্যায়, মানবতা, ইনসাফ ও মুক্তির সংগ্রামের সর্বশ্রেষ্ঠ আদর্শ হলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। 

তিনি আরও উল্লেখ করেন, দরদি নবীর উম্মত হিসেবে তার রাজনীতি বাংলাদেশের সকল মানুষের জন্য এবং এর ভিত্তি ক্ষমতা দখল নয়, বরং মানুষের মর্যাদা, ন্যায়বিচার, দায়িত্ববোধ ও জনকল্যাণ। 

ধর্মকে ‘আফিম’ মনে করার সংকীর্ণ ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি লিখেন, ধর্ম তাকে জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে ও মজলুমের পাশে থাকতে শিখিয়েছে। ভিন্নমত মানেই শত্রু— এমন বিভাজন ও বর্জনের রাজনীতিতে বিশ্বাস করেন না বলে জানান তিনি।  

সবশেষে, মত ও পথের ভিন্নতা থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, মানুষের মর্যাদা যেন অটুট থাকে এবং সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের প্রশ্নে সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে। পাশাপাশি অধ্যাপক আনু মোহাম্মদের সু-স্বাস্থ্য কামনা এবং ইসলামের জন্য কাজ করা মানুষের প্রতিও ন্যায়বিচার ও সহমর্মিতার দৃষ্টিভঙ্গি বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।  

সময়ের আলো/জেডি 


  বিষয়:   আনু মুহাম্মদ  প্রশংসা  নাসীরুদ্দীন পাটওয়ারী  এনসিপি 


Loading...
Loading...
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: