প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।শুক্রবার (৭

2026-08-07T19:55:24+00:00
2026-08-07T19:55:24+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৭:৫৫ পিএম 
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে গাজীপুরের পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) কর্তৃক আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) ফাইনাল খেলা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন, গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান কালিয়াকৈর পৌর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মো. সাইজুদ্দিন আহমেদের সভাপতিত্বে ফাইনাল খেলাটি উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান।

এ সময় বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের সভাপতি সারোয়ার হোসেন আকুল, ক্রীড়া সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা ও স্থানীয় অর্ধশতাধিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   ইউনিয়ন  খেলার মাঠ  ক্রীড়া প্রতিমন্ত্রী  সময়ের আলো  কালিয়াকৈর  গাজীপুর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: