ফ্রি চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

চ্যাটজিপিটির ফ্রি ব্যবহারকারীদের জন্য টেক্সটভিত্তিক চ্যাটের সীমা তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ওপেনএআই। একই সঙ্গে চালু করা হচ্ছে নতুন ‘থিংক’ বাটন।

2026-08-07T19:59:07+00:00
2026-08-07T19:59:07+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তি
ফ্রি চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৭:৫৯ পিএম 
টেক্সটভিত্তিক চ্যাটের সীমা তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ওপেনএআই। সংগৃহীত ছবি
চ্যাটজিপিটির ফ্রি ব্যবহারকারীদের জন্য টেক্সটভিত্তিক চ্যাটের সীমা তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ওপেনএআই। একই সঙ্গে চালু করা হচ্ছে নতুন ‘থিংক’ বাটন। সম্প্রতি এক বিলিয়নের বেশি সাপ্তাহিক ব্যবহারকারী অতিক্রম করেছে চ্যাটজিপিটি। এটিকে প্ল্যাটফর্মটির অন্যতম বড় আপডেট হিসেবে দেখা হচ্ছে। 

ওপেনএআই জানিয়েছে, জিপিটি-৫.৬ লুনা ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্য ডিফল্ট মডেল হিসেবে চালু হবে। এটি বর্তমান জিপিটি-৫.৫ মডেলের জায়গা নেবে। চলতি সপ্তাহ থেকেই নতুন মডেল উন্মুক্ত করা শুরু হবে।  

আগামী সপ্তাহ থেকে ফ্রি ব্যবহারকারীরা সীমাহীন টেক্সট চ্যাট এবং নতুন ‘থিংক’ বাটন ব্যবহার করতে পারবেন। 

প্রতিষ্ঠানটির ভাষ্য, ‘থিংক’ বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা জটিল প্রশ্নের ক্ষেত্রে মডেলকে আরও গভীরভাবে বিশ্লেষণ ও যুক্তি প্রয়োগ করতে বলতে পারবেন। তবে ফাইল আপলোড, ছবি তৈরি, ভয়েস ফিচার এবং ছবি বিশ্লেষণের বর্তমান সীমাবদ্ধতায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না।              

একইসঙ্গে, প্লাস ও প্রো গ্রাহকদের জন্য জিপিটি-৫.৬ সল নামে আরও উন্নত একটি মডেল চালু করছে ওপেনএআই।

প্রতিষ্ঠানটির দাবি, নতুন মডেলটি প্রশ্নের উত্তর দেওয়া, ওয়েব গবেষণা, লেখা, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ ও পরামর্শ দেওয়ার মতো দৈনন্দিন কাজে আরও দ্রুত, সংক্ষিপ্ত এবং নির্ভরযোগ্য ফল দেবে।


এ ছাড়া প্লাস ও প্রো ব্যবহারকারীরা ‘থিংকিং স্লাইডার’ নামে নতুন একটি সুবিধা পাবেন। এর মাধ্যমে কাজের ধরন অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা গভীরভাবে বিশ্লেষণ করবে, তা ব্যবহারকারীরা নিজেরাই নির্ধারণ করতে পারবেন। 

ওপেনএআই আরও জানিয়েছে, চ্যাটজিপিটিতে ব্যবহৃত জিপিটি-৫.৬ সল মডেলটি কোডেক্স এবং ওয়ার্ক পণ্যে ব্যবহৃত সংস্করণ থেকে আলাদা।

তবে ওপেনএআইয়ের অভ্যন্তরীণ মূল্যায়ন অনুযায়ী, নতুন মডেলগুলোর তথ্যগত নির্ভুলতা আগের জিপিটি-৫.৫ ইনস্ট্যান্ট সংস্করণের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, জিপিটি-৫.৬ লুনা মডেলে তথ্যগত ভুলের হার ৬২ শতাংশ এবং জিপিটি-৫.৬ সল মডেলে ৬৮ শতাংশ পর্যন্ত কমেছে।

জিপিটি-৫.৬ সল ইতোমধ্যে প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। অন্যদিকে জিপিটি-৫.৬ লুনা, সীমাহীন টেক্সট চ্যাট এবং ‘থিংক’ বাটন ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে আগামী এক সপ্তাহের মধ্যে চালু করা হবে। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ফ্রি চ্যাটজিপিটি  সুখবর 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: