৬ ঘণ্টা ইতালির বিমানবন্দরে আটকা বাংলাদেশ বিমানের ২৫৬ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রবাস

টরন্টো থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নির্ধারিত জ্বালানি নেওয়ার বিরতির সময় যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে

2026-08-07T22:06:22+00:00
2026-08-07T22:45:01+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রবাস
৬ ঘণ্টা ইতালির বিমানবন্দরে আটকা বাংলাদেশ বিমানের ২৫৬ যাত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১০:০৬ পিএম  আপডেট: ০৭.০৮.২০২৬ ১০:৪৫ পিএম
ইতালির বিমানবন্দরে আটকা বাংলাদেশ বিমানের ২৫৬ যাত্রী। সংগৃহীত ছবি
টরন্টো থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নির্ধারিত জ্বালানি নেওয়ার বিরতির সময় যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৬ ঘণ্টা ধরে আটকে আছে।   

জানা গেছে, বৃহস্পতিবার ২৫৬ জন যাত্রী নিয়ে বিজি৩০৬ ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৫টার দিকে টরন্টো থেকে ছেড়ে আসার পর শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে জ্বালানি নিতে ইতালিতে অবতরণ করে।   

অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজটিতে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে, তাই এটি মেরামত করতে হবে। 


যাত্রীরা জানান, স্থানীয় সময় দুপুর প্রায় ১টা ৩০ মিনিট পর্যন্ত উড়োজাহাজটি মাটিতেই অবস্থান করছিল এবং পুনরায় কখন যাত্রা শুরু হবে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।   


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ইতালি  বিমানবন্দর  বাংলাদেশ বিমান 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: