চক্রান্ত-ষড়যন্ত্র যেন জুলাইয়ের অগ্রযাত্রা রুখতে না পারে : গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে ধারাবাহিক সংগ্রাম শুরু হয়েছে, কোনো চক্রান্ত বা আধিপত্যবাদী ষড়যন্ত্র যেন সেই অগ্রযাত্রা রুখতে

2026-08-07T22:23:17+00:00
2026-08-07T22:23:17+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
চক্রান্ত-ষড়যন্ত্র যেন জুলাইয়ের অগ্রযাত্রা রুখতে না পারে : গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১০:২৩ পিএম 
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে ধারাবাহিক সংগ্রাম শুরু হয়েছে, কোনো চক্রান্ত বা আধিপত্যবাদী ষড়যন্ত্র যেন সেই অগ্রযাত্রা রুখতে না পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে আয়োজিত ‘জুলাই এখনও শেষ হয় নাই’ শীর্ষক চিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন করছি। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবের মাহেন্দ্রক্ষণ আজ পালন করছে। আমাদের সামনের মঞ্জিলে পৌঁছতেই হবে, সামনের সংগ্রামে অগ্রসর হতেই হবে। আমাদের পারতেই হবে।’


তিনি বলেন, ‘মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তার সরকারি বাসভবনে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ধারাবাহিক সংগ্রামের যে জায়গায় আমরা এসেছি, কোনো চক্রান্ত বা আধিপত্যবাদী ষড়যন্ত্র যেন আমাদের এ অগ্রযাত্রা রুখতে না পারে।’

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   চক্রান্ত  ষড়যন্ত্র  জুলাই অগ্রযাত্রা  গোলাম পরওয়ার 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: