হরমুজে দ্বিতীয় কোনো ‘করিডর’ হতে দেবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মহসিন রেজাই বলেছেন, হরমুজ প্রণালিতে কৌশলগত কোনো বিকল্প পথ বা দ্বিতীয় করিডর

2026-08-07T22:34:58+00:00
2026-08-07T22:34:58+00:00
 
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
মহসিন রেজাই
হরমুজে দ্বিতীয় কোনো ‘করিডর’ হতে দেবে না ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১০:৩৪ পিএম 
ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মহসিন রেজাই। সংগৃহীত ছবি
ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মহসিন রেজাই বলেছেন, হরমুজ প্রণালিতে কৌশলগত কোনো বিকল্প পথ বা দ্বিতীয় করিডর তৈরির সুযোগ ইরান কখনোই দেবে না। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে প্রকাশিত এক বিবৃতিতে রেজাই সতর্ক করে জানান, যদি এই অবরোধ অব্যাহত থাকে, তবে মার্কিন রণতরি ও বাহিনীকে মারাত্মক ঝুঁকি এবং সম্ভাব্য প্রাণহানির মুখে পড়তে হবে।

ওয়াশিংটনকে তাদের অবস্থান পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সংঘাতময় পরিস্থিতির এই ধারাবাহিকতা ইরান কোনোভাবেই মেনে নেবে না। 


সম্প্রতি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব হিসেবে নিয়োগ পাওয়া এই কর্মকর্তা জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালিতে আমরা কখনোই দ্বিতীয় কোনো করিডর খোলার অনুমতি দেব না।

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ বা ট্রানজিট রুট। এই নৌপথ ঘিরে যেকোনো ধরনের উত্তেজনা সামুদ্রিক নিরাপত্তা এবং বিশ্বব্যাপী জ্বালানির বাজারে মারাত্মক প্রভাব ফেলতে পারে।


সময়ের আলো/ইউএমএইচ 



  বিষয়:   মহসিন রেজাই  হরমুজ  ইরান  করিডর 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: