গুলশানে আওয়ামী লীগের গোপন বৈঠক, গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৭ আগস্ট) রাতে

2026-08-08T09:37:52+00:00
2026-08-08T09:37:52+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
গুলশানে আওয়ামী লীগের গোপন বৈঠক, গ্রেফতার ৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৯:৩৭ এএম 
গুলশানের রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ছবি : সংগৃহীত
রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) রাতে গুলশানের পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), নান্নু মিয়া (৩৮), আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) ও ইব্রাহিম হোসেন (৩৩)।

গুলশান থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বৈঠকের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ছয়জনকে গ্রেফতার করা হয়।


গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা বৈঠক শেষে রাজধানীতে মিছিল করার পরিকল্পনার কথা জানিয়েছেন।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সময়ের আলো/এমকে
  বিষয়:   গুলশান  আওয়ামী লীগ  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: