মেহেরপুরে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে পরিত্যক্ত অবস্থায় ১০টি ল্যান্ডমাইন ও ল্যান্ডমাইনের ৫টি বক্স উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার

2026-08-08T15:28:17+00:00
2026-08-08T15:29:13+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মেহেরপুরে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩:২৮ পিএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ৩:২৯ পিএম
গাংনী থানা পুলিশ ল্যান্ডমাইন উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে পরিত্যক্ত অবস্থায় ১০টি ল্যান্ডমাইন ও ল্যান্ডমাইনের ৫টি বক্স উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে স্থানীয়রা জমিতে কাজ করার সময় এগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেতবাড়িয়া গ্রামের কাঁদো মালিথার জমিতে কাজ করার সময় মাটির নিচে ল্যান্ডমাইন ও ল্যান্ডমাইনের বক্স পাওয়া যায়। পরে খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।


স্থানীয়দের ধারণা, ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্প ছিল। সে সময়ের কোনো অবিস্ফোরিত ল্যান্ডমাইন মাটির নিচে পুঁতে রাখা হয়ে থাকতে পারে।

গাংনী থানার (ওসি তদন্ত) শিমুল কুমার দাস জানান, বোমা ডিসপোজল ইউনিট এসে পরীক্ষা-নিরীক্ষা করার পরই উদ্ধার হওয়া বস্তুগুলো সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে।

সময়ের আলো/মহু

  বিষয়:   মেহেরপুর  পরিত্যক্ত  ল্যান্ডমাইন  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: