যুক্তরাষ্ট্রে ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের ৫ দশমিক ৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায়

2026-08-08T17:56:34+00:00
2026-08-08T17:56:34+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:৫৬ পিএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের ৫ দশমিক ৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সাউথসেন্ট্রাল আলাস্কার একটি প্রত্যন্ত অঞ্চলে এই কম্পন অনুভূত হয়।

আলাস্কা আর্থকোয়েক সেন্টারের তথ্য অনুযায়ী, ভূকম্পনটি যে এলাকায় উৎপত্তি হয়েছে সেটি ভূ-কম্পনগতভাবে সাধারণত শান্ত অঞ্চল হিসেবে পরিচিত।

সংস্থাটি জানায়, এই অঞ্চলের জানা ফল্ট লাইনে কোনো ঐতিহাসিক বা হোলোসিন যুগের ভূমিকম্পের রেকর্ড নেই। গড়ে এই অঞ্চলে প্রতি দুই বছরে একবার ৪ থেকে ৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।


যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা, পরামর্শ বা হুমকির আশঙ্কা নেই।

সময়ের আলো/আআ





  বিষয়:   যুক্তরাষ্ট্র  শক্তিশালী  ভূমিকম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: