অস্ত্রোপচারের পর কেমন আছেন মিঠুন চক্রবর্তী?

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বর্ষীয়ান ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী ডান হাতে অস্ত্রোপচারের পর বর্তমানে স্থিতিশীল রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসায় তার শারীরিক অবস্থার

2026-08-08T18:56:48+00:00
2026-08-08T18:56:48+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
আনন্দ সময়
অস্ত্রোপচারের পর কেমন আছেন মিঠুন চক্রবর্তী?
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:৫৬ পিএম 
বর্ষীয়ান ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। ছবি : সংগৃহীত
বর্ষীয়ান ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী ডান হাতে অস্ত্রোপচারের পর বর্তমানে স্থিতিশীল রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসায় তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সবকিছু ঠিক থাকলে শনিবার (৮ আগস্ট) তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

বৃহস্পতিবার ডান হাতে অস্ত্রোপচার হয় মিঠুনের। শুক্রবার (৭ আগস্ট) সকালে হাসপাতালে মিঠুনকে দেখতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিনেতার সঙ্গে দেখা করার পর তিনি জানান, মিঠুন তাকে জানিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে নিজের শারীরিক অসুস্থতা নিয়ে প্রচার হোক, তা চাননি অভিনেতা।

এদিন রাতেই মিঠুনকে দেখতে হাসপাতালে পৌঁছান অভিনেতা ও সাংসদ দেব। সাক্ষাৎ শেষে হাসপাতাল থেকে বেরিয়ে মিঠুনের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

দেব বলেন, মিঠুন খুবই ইতিবাচক মানুষ। তিনি চান, ভবিষ্যতে যেন আর হাসপাতালে আসতে না হয় অভিনেতাকে। দ্রুত সুস্থ হয়ে উঠে তারা আবার একসঙ্গে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন দেব।

রাজনৈতিক মতাদর্শের দিক থেকে মিঠুন ও দেবের অবস্থান আলাদা। এ নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্নের মুখে পড়েছেন দেব। তবে বরাবরই তিনি জানিয়েছেন, রাজনীতির কারণে তাদের ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব পড়েনি।


হাসপাতাল থেকে বেরিয়ে এবারও একই কথা জানান দেব। মিঠুনকে নিজের বাবার মতো উল্লেখ করে তিনি বলেন, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। নিজেকে মিঠুনের ছেলের মতো বলেও উল্লেখ করেন দেব। পাশাপাশি দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করেন তিনি।

অন্যদিকে, মিঠুনের অসুস্থতার খবর প্রকাশ্যে আসুক, তা অভিনেতা নিজেই চাননি বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তার ভাষ্য, অস্ত্রোপচারের বিষয়টি নীরবে রাখতে চেয়েছিলেন মিঠুন। বিষয়টি সম্পর্কে খুব বেশি মানুষ জানতেন না।

এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মিঠুন চক্রবর্তী। হাসপাতাল সূত্রের খবর, তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আজ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে বর্ষীয়ান এই তারকার।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   অস্ত্রোপচার  মিঠুন চক্রবর্তী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: