নিয়োগ দেবে ব্র্যাক, সপ্তাহে ছুটি দুই দিন

সময়ের আলো ডেস্ক

চাকরি

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) তাদের প্রটেকশন, এইচসিএমপি বিভাগে ফিল্ড ফ্যাসিলিটেটর পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত

2026-08-09T12:03:34+00:00
2026-08-09T12:03:34+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
চাকরি
নিয়োগ দেবে ব্র্যাক, সপ্তাহে ছুটি দুই দিন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১২:০৩ পিএম 
সংগৃহীত ছবি
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) তাদের প্রটেকশন, এইচসিএমপি বিভাগে ফিল্ড ফ্যাসিলিটেটর পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৭ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : ব্র্যাক

পদের নাম : ফিল্ড ফ্যাসিলিটেটর

বিভাগ : প্রটেকশন, এইচসিএমপি

পদসংখ্যা : নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা : যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা : নথি সংরক্ষণ ও ডেটা ব্যবস্থাপনায় দক্ষতা।

অভিজ্ঞতা : কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

কর্মস্থল : কক্সবাজার (টেকনাফ, উখিয়া), নোয়াখালী (হাতিয়া)

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

প্রার্থীর বয়সসীমা : কমপক্ষে ১৮ বছর

বেতন : আলোচনা সাপেক্ষে


অন্যান্য সুযোগ-সুবিধা : চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বীমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, ভাসানচরে কর্মরত কর্মীদের জন্য বিনামূল্যে আবাসন, ভাতা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটি এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ১৩ আগস্ট, ২০২৬।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   নিয়োগ  ব্র্যাক  সপ্তাহ  ছুটি  দুই  দিন 


Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: