২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩

2026-08-09T15:21:36+00:00
2026-08-09T15:21:36+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
জাতীয়
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৩:২১ পিএম 
হাসপাতালে হাম আক্রান্ত শিশু। সংগৃহীত ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ জন। রোববার (৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুরা হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলেও নিশ্চিতভাবে কেবল হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৭৫ জন শিশু নিশ্চিত হামে এবং ৯৮৮ জন হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩৮ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৪২ জন।


গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৭৫ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৮ জনসহ মোট ৮৭৩টি শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৩২০ জন এবং নিশ্চিত আক্রান্ত ১৭ হাজার ১১৫ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন রোগীর মধ্যে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ২৪ ঘণ্টা  হাম  উপসর্গ  ৬ জন  মৃত্যু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: