রাজধানীতে ডিএমপির অভিযানে চব্বিশ ঘণ্টায় গ্রেফতার ৫০৪

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৩৫টি

2026-08-09T12:42:01+00:00
2026-08-09T12:44:04+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
রাজধানীতে ডিএমপির অভিযানে চব্বিশ ঘণ্টায় গ্রেফতার ৫০৪
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১২:৪২ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ১২:৪৪ পিএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ছবি : সংগৃহীত
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।


ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ৩৯ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ৭২ জন, তেজগাঁও বিভাগে ৬৬ জন, মিরপুর বিভাগে ১৪৪ জন, গুলশান বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪০ জন এবং গোয়েন্দা বিভাগে ৭ জন রয়েছেন।

গ্রেফতারদের হেফাজত থেকে একটি পানির মোটর, পাঁচটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ, তিনটি ফয়েল পেপার, একটি গ্যাস লাইট, ১০ টাকার একটি নোট, মাদক বিক্রির ৮ হাজার ৭৫০ টাকা, ২২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, একটি কাঁচি, একটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র, একটি চাকু, একটি সুইচ গিয়ার ও একটি হ্যাক্সো ব্লেড উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানে ৩০ কেজি গাঁজা, ২২৫ পিস ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন এবং ৪৮ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/মহু

  বিষয়:   রাজধানী  ডিএমপি  অভিযান  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: