যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ঢাকার পথে রোমে আটকা পড়া বিমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমে টানা তিন দিনেরও বেশি সময় ধরে আটকে থাকার পর অবশেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে বিমান

2026-08-09T11:17:42+00:00
2026-08-09T11:18:00+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
জাতীয়
যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ঢাকার পথে রোমে আটকা পড়া বিমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১১:১৭ এএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ১১:১৮ এএম
সংগৃহীত ছবি
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমে টানা তিন দিনেরও বেশি সময় ধরে আটকে থাকার পর অবশেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৩০৬’ ফ্লাইট। বাংলাদেশ সময় রোববার (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

রোববার ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) বোসরা ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে দীর্ঘ এই প্রতীক্ষার সময় চরম ধৈর্য ধারণ করায় সকল যাত্রী এবং তাদের স্বজনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-৩০০ ইআর মডেলের উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এটি দীর্ঘ তিন দিন সেখানে আটকা পড়েছিল। শিডিউল বিপর্যয় এবং আকস্মিক এই ঘটনায় ঢাকাগামী যাত্রীদের রোমে চরম ভোগান্তির শিকার হতে হয়। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের এই দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার মধ্যে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। 

বিকল্প উড়োজাহাজ ব্যবহার করলে বিমানের অন্যান্য নিয়মিত ফ্লাইটগুলোর শিডিউলেও বড় ধরনের বিপর্যয় ঘটার আশঙ্কা ছিল। তাই ত্রুটি সারিয়ে তোলার ওপরই জোর দেয় কর্তৃপক্ষ।

উড়োজাহাজটি দ্রুত সচল করার লক্ষ্যে ঢাকা থেকে অভিজ্ঞ প্রকৌশলী এবং প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ইতালিতে পাঠানোর বিশেষ ব্যবস্থা করা হয়। শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১১টা ১৬ মিনিটে (রোমের স্থানীয় সময় রাত ৭টা ১৬ মিনিট) প্রয়োজনীয় সরঞ্জাম ও দক্ষ প্রকৌশলী দল নিয়ে বিমানের ‘বিজি-৩০৫’ ফ্লাইটটি ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।

রোমে পৌঁছানোর পরপরই প্রকৌশলী দল যুদ্ধকালীন তৎপরতায় ত্রুটি চিহ্নিত করে উড়োজাহাজটি মেরামতের কাজ শুরু করে। সফলভাবে মেরামত সম্পন্ন হওয়ার পর বিমানটি চলাচলের উপযোগী ঘোষণা করা হয়, যার ফলে রোমে আটকে থাকা যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসে।

বিদেশের মাটিতে দীর্ঘ সময় আটকে থাকায় যাত্রীদের যে ভোগান্তি পোহাতে হয়েছে, তা লাঘব করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে রোমে তাদের থাকা-খাওয়া ও প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি, ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং নিয়মিত যাত্রীদের খোঁজখবর নেন। 

ত্রুটি সারিয়ে ফ্লাইটটি ঢাকার পথে রওনা দেওয়ায় স্বস্তি ফিরেছে রোমে আটকা পড়া যাত্রী ও দেশে থাকা তাদের পরিবারগুলোর মাঝে। এখন নির্ধারিত সময়ে ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণের অপেক্ষায় রয়েছেন স্বজনরা।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   যান্ত্রিক ত্রুটি  ঢাকা  রোম  আটকা পড়া  বিমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: