শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের জেরে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তাকে এভাবে রাজনৈতিক বক্তব্য প্রদানের সুযোগ দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে

2026-08-09T13:00:54+00:00
2026-08-09T13:01:49+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের জেরে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১:০০ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ১:০১ পিএম
বাংলাদেশ-ভারতের পতাকা। ছবি : সংগৃহীত
সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তাকে এভাবে রাজনৈতিক বক্তব্য প্রদানের সুযোগ দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইতোমধ্যে, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ না নেওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে গেছে বলে সরকারের একাধিক সূত্র জানিয়েছে।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশ ক্ষুব্ধ। সেখানে তিনি ও তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিষাক্ত ঘৃণা ছড়িয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ পরিস্থিতিতে ঢাকায় ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সৌজন্য সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

এর আগে, রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক হওয়ার কথা রয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   শেখ হাসিনা  রাজনৈতিক  বক্তব্য  বাংলাদেশ  ভারত  সম্পর্ক  উত্তেজনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: