বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজতের শীর্ষ আলেমদের বৈঠক শুরু

সময়ের আলো ডেস্ক

জাতীয়

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।

2026-08-09T17:27:49+00:00
2026-08-09T17:27:49+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজতের শীর্ষ আলেমদের বৈঠক শুরু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৫:২৭ পিএম 
ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলামের বৈঠক শুরু
চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।    

রোববার (৯ আগস্ট) বিকেল ৪টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ বৈঠক শুরু হয়। এতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী সভাপতিত্ব করছেন।

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরসূচির অংশ হিসেবে আয়োজিত এ মতবিনিময় সভায় দেশের শীর্ষ পর্যায়ের প্রায় ৭০ জন বিশিষ্ট আলেমেদ্বীন অংশ নিচ্ছেন। সভায় ধর্মীয় ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।    

বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল, উত্তর চট্টগ্রামের সংসদ সদস্যসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা।   

এর আগে, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ফটিকছড়িতে পৌঁছান। পরে তিনি বাবুনগর মাদ্রাসায় যান এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলেমদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   বাবুনগর মাদ্রাসা  প্রধানমন্ত্রী  হেফাজত  বৈঠক 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: