স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে ‘শেষবারের মতো’ ক্ষমা পেলেন চাঁদপুরের সিভিল সার্জন

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

দায়িত্বে অবহেলা ও ভ্যাকসিন সংকটের অভিযোগে স্ট্যান্ড রিলিজের নির্দেশ পাওয়ার পর, শেষবারের মতো ক্ষমা পেলেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. নুরে

2026-08-09T18:25:43+00:00
2026-08-10T00:14:56+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে ‘শেষবারের মতো’ ক্ষমা পেলেন চাঁদপুরের সিভিল সার্জন
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৬:২৫ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ১২:১৪ এএম
ডা. নুরে আলম দীন। ছবি : সময়ের আলো
দায়িত্বে অবহেলা ও ভ্যাকসিন সংকটের অভিযোগে স্ট্যান্ড রিলিজের নির্দেশ পাওয়ার পর, শেষবারের মতো ক্ষমা পেলেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. নুরে আলম দীন। 

রোববার (৯ আগস্ট) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে তাকে ক্ষমা করার ঘোষণা দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

এর আগে, সকালে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের সার্বিক অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি রোগীদের স্বাস্থ্যসেবা, হাসপাতালের ব্যবস্থাপনা ও সার্বিক পরিবেশ পরিদর্শন করেন এবং দায়িত্ব পালনে অবহেলা ও ভ্যাকসিন সংকটের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনের একপর্যায়ে মন্ত্রী চাঁদপুরের সিভিল সার্জন ডা. নুরে আলম দীনকে স্ট্যান্ড রিলিজ করার নির্দেশনা দেন।


পরে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে মন্ত্রী চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে যান। সেখানে তিনি হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করে, রোগীদের জন্য প্রস্তুত করা খাবার নিজে খেয়ে মান পরীক্ষা করেন। এরপর বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন।

এরপর হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী। সভায় চিকিৎসকরা তাদের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। মন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে কথা বলেন।

এ সময় সিভিল সার্জন ডা. নুরে আলম দীনের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘আমি এবারের মতো আপনাকে ক্ষমা করে দিলাম। আমাকে ধন্যবাদ জানানোর কিছু নেই। কারণ, সিভিল সার্জনকে ক্ষমা করে আমি খারাপ কাজ করেছি। আর যাতে কোনোভাবেই ভুল না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘আজ ক্ষমা করে গেলাম, কিন্তু আমি আবার আসব। আপনি কতটুকু উন্নতি করছেন, তা দেখার জন্য।’

স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যের পর সিভিল সার্জনকে দেওয়া স্ট্যান্ড রিলিজের নির্দেশনা প্রত্যাহার করে, তাকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   স্বাস্থ্যমন্ত্রী  ক্ষমা  চাঁদপুর  সিভিল সার্জন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: