জুলাই জাদুঘরের ভাস্কর্য ভেঙে ফেলার আহ্বান মাদানীর

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

জুলাই জাদুঘরের ভাস্কর্য নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নতুনভাবে আলোচনায় এলেন নেটিজেনদের কাছে পরিচিত ধর্মীয় বক্তা রফিকুল ইসলাম মাদানী। অনেক নেটিজেনের সঙ্গে

2026-08-09T20:28:04+00:00
2026-08-09T20:28:04+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
জুলাই জাদুঘরের ভাস্কর্য ভেঙে ফেলার আহ্বান মাদানীর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৮:২৮ পিএম 
জুলাই জাদুঘরের ভাস্কর্য ভেঙে ফেলার আহ্বান জানিয়েছে রফিকুল ইসলাম মাদানী। সংগৃহীত ছবি
জুলাই জাদুঘরের ভাস্কর্য নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নতুনভাবে আলোচনায় এলেন নেটিজেনদের কাছে পরিচিত ধর্মীয় বক্তা রফিকুল ইসলাম মাদানী। অনেক নেটিজেনের সঙ্গে একমত পোষণ করেছেন তিনি।  এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জুলাই জাদুঘরের ভাস্কর্য ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন।      

রোববার (৯ আগস্ট) ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, এই ভাস্কর্যগুলো করানো হয়েছে হেফাজতকে সমালোচিত করতে। না হয় শাপলাকে স্মরণীয় রাখার নামে ভাস্কর্য করতে হেফাজতের কেউ কি বলেছে? তাহলে কেনো করা হলো? কিছু কুকুরের ঘেউ ঘেউ করার সুবিধা হয়েছে। 

সরকার এসব ভাস্কর্য না ভাঙলে নিজেরাই এগুলো ভাঙার হুঁশিয়ারি দিয়ে মাদানী লিখেছেন, হেফাজতের শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান থাকবে, আপনারা অনতিবিলম্বে সরকারের কাছে আহ্বান করুন এই ভাস্কর্য ভেঙে দিতে। না হয় আমরা ছোটরা কিন্তু যে কোনো দিন জুলাই জাদুঘরে গিয়ে এগুলো নিজ হাতে ভেঙে দিয়ে আসব। যা হারাম, তা শেখ মুজিবেরটাও হারাম, আমার বাবার হলেও হারাম। লাউড অ্যান্ড ক্লিয়ার।  

এই পোস্টের কমেন্টে দেলওয়ার হোসেন নামে একজন লিখেছেন, ভাই আপনি যা বলেছেন সত্যিই বলেছেন। তবে মানুষ হিসেবে আপনার কথায় আরেকটু সহনশীল হওয়া দরকার বলে মনে করি।       

এ ছাড়াও মাদানীর সঙ্গে অনেকেই কমেন্ট বক্সে একমত পোষণ করেছেন।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   জুলাই জাদুঘর  ভাস্কর্য  মাদানী 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: