দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে টাইগারদের মধুর প্রতিশোধ, চোখ ফাইনালে!

ক্রীড়া ডেস্ক

খেলা

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল। পেসার রোহানাত দৌলাহ

2026-08-09T21:12:51+00:00
2026-08-09T21:29:58+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
খেলা
দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে টাইগারদের মধুর প্রতিশোধ, চোখ ফাইনালে!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৯:১২ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ৯:২৯ পিএম
বড় জয়ে প্রতিশোধ, ফাইনালের প্রস্তুতি সারল টাইগাররা । ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল। পেসার রোহানাত দৌলাহ বর্ষণের বিধ্বংসী বোলিং ও শাহাদাত হোসেন দীপুর দায়িত্বশীল অপরাজিত ফিফটিতে লিগ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

প্রথম ম্যাচে প্রটিয়াদের কাছে হারের পর ‘ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা’কে টানা দুই ম্যাচে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল জাকির হাসানের দল। এই জয়ের মাধ্যমে মূল ফাইনালের আগে যেমন সেরা প্রস্তুতি সেরে রাখা হলো, তেমনি টুর্নামেন্টের প্রথম হারের প্রতিশোধও নিয়ে নিল তরুণ টাইগাররা।

রোববার (৯ আগস্ট) ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে পেসার বর্ষণের তোপের মুখে পড়ে ১৬৯ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। একাই ৫টি উইকেট শিকার করে স্বাগতিকদের ব্যাটিং অর্ডারে ধস নামান এই প্রতিশ্রুতিশীল ফাস্ট বোলার। প্রতিপক্ষের হয়ে ভ্যান ভুরেন ৭৩ ও শ্লাল্ক এঙ্গেলব্রেক ৪৫ রান করলেও বাকি ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় তারা। বাংলাদেশের হয়ে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব নেন ২টি উইকেট।


১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৪ রানেই সাজঘরে ফেরেন ওপেনার জাকির হাসান (২০)। তবে দ্বিতীয় উইকেটে মাহফিজুল ইসলাম রবিনকে সঙ্গে নিয়ে ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে জয়ের ভিত গড়ে দেন শাহাদাত হোসেন দীপু। রবিন ৬১ রান করে বিদায় নেওয়ার পর ইফতেখার হোসেন ইফতিকে (৮*) সঙ্গী করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন দীপু। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রানে অপরাজিত থাকেন তিনি।

সময়ের আলো/টিকে 


  বিষয়:   প্রতিশোধ  জয়  ফাইনাল  টাইগার  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: