সালাহকে মিসরের আদালতে হাজির হওয়ার নির্দেশ!

ক্রীড়া ডেস্ক

খেলা

তুর্কি ক্লাব ট্রাবজোনস্পোরের হয়ে ফুটবল ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করার মুহূর্তেই নিজ দেশে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন মিসরীয় ফুটবল তারকা

2026-08-09T20:47:35+00:00
2026-08-09T20:47:35+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
খেলা
সালাহকে মিসরের আদালতে হাজির হওয়ার নির্দেশ!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৮:৪৭ পিএম 
সালাহকে মিসরের আদালতে হাজির হওয়ার নির্দেশ! । ছবি : সংগৃহীত
তুর্কি ক্লাব ট্রাবজোনস্পোরের হয়ে ফুটবল ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করার মুহূর্তেই নিজ দেশে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন মিসরীয় ফুটবল তারকা মোহাম্মদ সালাহ। বকেয়া আইনি ফি পরিশোধ না করার অভিযোগে করা এক দেওয়ানি মামলায় আগামী সেপ্টেম্বরে তাকে মিসরের আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) কায়রোর ‘নিউ কায়রো কোর্ট অব ফার্স্ট ইনস্ট্যান্স’- এর একটি দেওয়ানি চেম্বার আগামী ৬ সেপ্টেম্বর সালাহকে আদালতে উপস্থিত হয়ে শপথ নেওয়ার আদেশ দেন। মিসরীয় তারকার প্রাক্তন আইনজীবী আমর ফারাজ আল্লাহ মোরসি আব্দেল তাওয়াব বকেয়া আইনি ও পরামর্শ ফি দাবির সপক্ষে এই মামলাটি দায়ের করেন।

মামলার নথিসূত্রে জানা যায়, ২০১২ সালে সাবেক লিভারপুল উইঙ্গার সালাহর ‘জেনারেল অফিশিয়াল পাওয়ার অব অ্যাটর্নি’ হিসেবে দায়িত্ব পান তাওয়াব। দীর্ঘ সময় আইনি ও প্রশাসনিক সহায়তার পর ২০২৫ সালের আগস্টে তাকে অব্যাহতি দেওয়া হয়। আইনজীবীর দাবি, সালাহ তার পাওনা বকেয়া ফি পুরোপুরি পরিশোধ করেননি, যা তাকে মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।


সালাহ ইতোমধ্যে আইনজীবীর সব দাবি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছেন। মিসরীয় আদালতের নিয়ম অনুযায়ী, অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সালাহকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে শপথ নিতে হবে। ধার্য তারিখে অনুপস্থিত থাকলে বা শপথ গ্রহণে অস্বীকৃতি জানালে আইনগতভাবে ধরে নেওয়া হবে যে সালাহ অভিযোগ মেনে নিয়েছেন, যা পরবর্তীতে তার ওপর আর্থিক জরিমানা ও আইনি শাস্তির পথ তৈরি করবে।

আদালতের এই হাজিরা সালাহর চলতি ক্লাব ক্যারিয়ারের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ১৫ আগস্ট কাসিমপাসার বিরুদ্ধে ট্রাবজোনস্পোরের হয়ে তার মাঠে নামার কথা রয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর যেদিন তাকে মিসরের আদালতে হাজির হতে বলা হয়েছে, সেদিনই তুর্কি লিগে জেনক্লেরবিরলিগির বিরুদ্ধে ট্রাবজোনস্পোরের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।

সময়ের আলো/টিকে


  বিষয়:   সালাহ  মিসর  আদালত  হাজির  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: