বল চলে গেল স্টেডিয়ামের বাইরে, ঘটল সড়ক দুর্ঘটনা

ক্রীড়া ডেস্ক

খেলা

উরুগুয়ের দ্বিতীয় বিভাগের এক ফুটবল ম্যাচে ঘটে গেল এক বিরল ও গোলমেলে ঘটনা। খেলা চলাকালে এক ডিফেন্ডার বল ক্লিয়ার করতে

2026-08-09T20:32:55+00:00
2026-08-09T20:33:35+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বল চলে গেল স্টেডিয়ামের বাইরে, ঘটল সড়ক দুর্ঘটনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৮:৩২ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ৮:৩৩ পিএম
বল চলে গেল স্টেডিয়ামের বাইরে, ঘটল সড়ক দুর্ঘটনা । ছবি : সংগৃহীত
উরুগুয়ের দ্বিতীয় বিভাগের এক ফুটবল ম্যাচে ঘটে গেল এক বিরল ও গোলমেলে ঘটনা। খেলা চলাকালে এক ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়ে এত জোরে কিক করেন ফলে বলটি স্টেডিয়ামের সীমানা ছাড়িয়ে পাশে থাকা ব্যস্ত মহাসড়কে গিয়ে পড়ে। আর তাতেই ঘটে বিপত্তি - চলন্ত গাড়ির আকস্মিক ব্রেকে ঘটে যায় সড়ক দুর্ঘটনা, যা সরাসরি সম্প্রচারিত হচ্ছিল টেলিভিশনে।

ঘটনাটি ঘটে ম্যাচের একটি আক্রমণ আটকে দেওয়ার সময়। প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে গিয়ে ওই ডিফেন্ডার বলটি গ্যালারির ওপর দিয়ে উড়িয়ে সীমানার বাইরে পাঠিয়ে দেন। স্টেডিয়ামের ঠিক কোল ঘেঁষেই অবস্থিত হাইওয়ে দিয়ে তখন বেশ কিছু দ্রুতগামী যানবাহন চলাচল করছিল।
বল চলে গেল স্টেডিয়ামের বাইরে, ঘটল সড়ক দুর্ঘটনা । ছবি : সংগৃহীত

বল চলে গেল স্টেডিয়ামের বাইরে, ঘটল সড়ক দুর্ঘটনা । ছবি : সংগৃহীত

আকাশ থেকে হঠাৎ বল রাস্তায় এসে পড়তে দেখে সামনের এক প্রাইভেট কার চালক আঁতকে উঠে আচমকা গাড়ির গতি কমিয়ে দেন। এতে পেছনে থাকা অন্যান্য গাড়িগুলোও তড়িঘড়ি ব্রেক কষতে বাধ্য হয়। কিন্তু গতি সামলাতে না পেরে পেছনের একটি গাড়ি সজোরে ধাক্কা দেয় সামনের গাড়িতে।


সরাসরি টিভি সম্প্রচারে খেলা চলাকালীন ব্যাকগ্রাউন্ডেই এই দুর্ঘটনার দৃশ্যটি ক্যামেরায় ধরা পড়ে। ভাগ্যক্রমে দুর্ঘটনায় কেউ মারাত্মকভাবে আহত হননি বলে জানা গেছে, তবে আকস্মিক এই কাণ্ড দেখে মাঠের খেলোয়াড় ও দর্শকরা কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে যান।

সময়ের আলো/টিকে
  বিষয়:   বল  স্টেডিয়াম  সড়ক দুর্ঘটনা  উরুগুয়ে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: