শাকিরা-পিকের বিলাসবহুল বাড়ি এখন বার্সেলোনা তারকা লামিন ইয়ামালের

ক্রীড়া ডেস্ক

খেলা

বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের উদীয়মান ফুটবল তারকা লামিন ইয়ামাল নিজের নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন এক বিশ্বখ্যাত রাজকীয় বাড়ি।

2026-08-09T20:04:23+00:00
2026-08-09T20:04:23+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
খেলা
শাকিরা-পিকের বিলাসবহুল বাড়ি এখন বার্সেলোনা তারকা লামিন ইয়ামালের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৮:০৪ পিএম 
শাকিরা-পিকের বিলাসবহুল বাড়ি এখন বার্সেলোনা তারকা লামিন ইয়ামালের । ছবি : সংগৃহীত
বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের উদীয়মান ফুটবল তারকা লামিন ইয়ামাল নিজের নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন এক বিশ্বখ্যাত রাজকীয় বাড়ি। পপ তারকা শাকিরা এবং বার্সেলোনার সাবেক ডিফেন্ডার জেরার্ড পিকের বিখ্যাত বিলাসবহুল প্রাসাদটি কিনে নিয়েছেন ১৯ বছর বয়সি এই স্প্যানিশ উইঙ্গার।

বার্সেলোনার অভিজাত এলাকা 'এসপ্লুগেস দে লব্রেগাত'-এর সিউদাদ ডায়াগোনাল আবাসিক এলাকায় অবস্থিত এই প্রাসাদটির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ইউরোরও বেশি (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩০ কোটি টাকা)।

শাকিরা-পিকের বিলাসবহুল বাড়ি এখন বার্সেলোনা তারকা লামিন ইয়ামালের । ছবি : সংগৃহীত

শাকিরা-পিকের বিলাসবহুল বাড়ি এখন বার্সেলোনা তারকা লামিন ইয়ামালের । ছবি : সংগৃহীত


স্প্যানিশ ক্রীড়া দৈনিক 'স্পোর্ট'-এর প্রতিবেদন অনুযায়ী, পেশাদার ফুটবলে উল্কাবেগে আত্মপ্রকাশ করা লামিন ইয়ামাল ১৮ বছর বয়সে এই বাড়িটি কেনার প্রক্রিয়া শুরু করেন। আইনজীবী ও প্রতিনিধিদের মাধ্যমে দীর্ঘ তিন মাসের দর কষাকষি শেষে সম্প্রতি চুক্তিটি চূড়ান্ত হয়।

২০১২ সালে বিখ্যাত স্থপতি মিরেইয়া আদমেতলার নকশায় নির্মিত এই প্রাসাদটি ৩ হাজার ৮০০ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত। তিন তলা বিশিষ্ট মূল ভবন ও দুটি ভূগর্ভস্থ তলার এই আলিশান বাড়িতে রয়েছে আধুনিক জীবনের সব ধরনের বিলাসবহুল সুযোগ-সুবিধা।


বাড়িটিতে রয়েছে : 

নিজস্ব ফুটবল মাঠ ও প্যাডেল কোর্ট, ঝরনাযুক্ত ইনডোর ও আউটডোর সুইমিং পুল, প্রাইভেট সিনেমা হল, জিমনেসিয়াম ও ওয়াইন সেলার, বিশেষ মিউজিক রেকর্ডিং স্টুডিও (যা আগে শাকিরা ব্যবহার করতেন)।

শাকিরার রুচিশীল ও আলোঝলমলে ইন্টেরিয়র ডিজাইন মূল কাঠামোতে অপরিবর্তিত রেখেই বাড়িটিতে নিজের পছন্দমতো নতুন আসবাবপত্র যুক্ত করেছেন ইয়ামাল। পাশাপাশি নিজের সংক্ষিপ্ত ক্যারিয়ারে অর্জিত বিভিন্ন ট্রফি, মেডেল ও স্মারক প্রদর্শনের জন্য গড়ে তুলেছেন একটি বিশেষ গ্যালারি।

শাকিরা-পিকের বিলাসবহুল বাড়ি এখন বার্সেলোনা তারকা লামিন ইয়ামালের । ছবি : সংগৃহীত

শাকিরা-পিকের বিলাসবহুল বাড়ি এখন বার্সেলোনা তারকা লামিন ইয়ামালের । ছবি : সংগৃহীত


চারটি পৃথক ভবনের সমন্বয়ে গঠিত এই কমপ্লেক্সের মূল বাড়িতে এখন বসবাস করছেন ইয়ামাল। উল্লেখ্য, শাকিরার সঙ্গে বিচ্ছেদের আগে পিকে পরিবারসহ এই বাড়িতেই দীর্ঘদিন বসবাস করেছিলেন। ১৫ বছর বয়সে পেশাদার ক্যারিয়ার শুরু করা ইয়ামাল ইতোমধ্যে স্পেনের হয়ে ইউরো ও ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পাশাপাশি বার্সেলোনার হয়ে তিনটি লিগ শিরোপা জেতার গৌরব অর্জন করেছেন।

সময়ের আলো/টিকে


  বিষয়:   শাকিরা-পিকে  বিলাসবহুল বাড়ি  বার্সেলোনা  লামিন ইয়ামাল  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: