বন্যায় ক্ষতিগ্রস্ত কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের ক্ষয়ক্ষতির জরুরি তথ্য চেয়েছে সরকার।

2026-08-09T23:24:53+00:00
2026-08-09T23:24:53+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বন্যায় ক্ষতিগ্রস্ত কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১১:২৪ পিএম 
বন্যায় ক্ষতিগ্রস্ত কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার । ছবি : সংগৃহীত
সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের ক্ষয়ক্ষতির জরুরি তথ্য চেয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্বাসন পরিকল্পনা এবং সঠিক ক্ষতিপূরণ মূল্যায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য সংগ্রহের কথা জানা যায়।

এর আগে সম্প্রতি দেশের সার্বিক বন্যা পরিস্থিতি মোকাবিলা, জরুরি সাড়াদান ও দুর্যোগ-পরবর্তী সমন্বয় কার্যক্রম পর্যালোচনার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকেই বন্যাকবলিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষয়ক্ষতির সমন্বিত ডাটাবেজ তৈরির প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।


এর ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চেয়ে চিঠি জারি করা হয়। মন্ত্রণালয়ের নির্দেশনার পর কারিগরি শিক্ষা বোর্ড তাদের আওতাধীন সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অধ্যক্ষদের নিজ নিজ প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোসহ সার্বিক ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট ও সঠিক তথ্য নির্ধারিত ইমেইল ঠিকানায় ([email protected]) দ্রুততম সময়ে পাঠানোর নির্দেশ দিয়েছে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   বন্যা  ক্ষতিগ্রস্ত  কারিগরি ও মাদরাসা  শিক্ষাপ্রতিষ্ঠান  সরকার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: