সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রবাস

সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত ১৬ জনের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ

2026-08-09T23:44:21+00:00
2026-08-10T09:54:06+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রবাস
সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১১:৪৪ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ৯:৫৪ এএম
ছবি : সংগৃহীত
সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত ১৬ জনের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলায়, দুই জনের নাটোরে এবং একজনের বাড়ি রাজশাহীতে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় সাড়ে ৩টায় সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া সানাইয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

নিহতদের মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামাণিক (বাবা সাইদুর রহমান), মো. কলিমউদ্দিন (বাবা মৃত বজলুর প্রামাণিক), মো. মোহন (বাবা গুফফার প্রামাণিক), মো. সুমন (বাবা গুফফার প্রামাণিক) ও মিনহাজ। বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ সদরের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল ও মজিদুল (বাবা মজনু) এবং সাদনগর গ্রামের সাগর রয়েছেন। তবে মিনহাজের সুনির্দিষ্ট গ্রামের নাম এখনও জানা যায়নি।


নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের শামিম ও খাজুরা গ্রামের সাব্বির এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার মরুগ্রাম ও ডাংগাপাড়া গ্রামের শ্যামল এই দুর্ঘটনায় নিহত হয়েছেন।

সময়ের আলো/আআ/আতা





  বিষয়:   সৌদি আরব  আগুন  বাংলাদেশি  সময়ের আলো  নিহত  আত্রাই  নওগাঁ 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: