এসএসসিতে পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ। আজ সোমবার (১০ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়।এ

2026-08-10T10:49:50+00:00
2026-08-10T10:49:50+00:00
 
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিক্ষা
এসএসসিতে পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১০:৪৯ এএম 
সংগৃহীত ছবি
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ। আজ সোমবার (১০ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়।

এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪.০৫ শতাংশ, ২০২৫ সালে ছিল ৬৮.০৪। পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ। এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশী ছাত্রী উত্তীর্ণ হয়েছে। ছাত্রের চেয়ে ১১,৪০১ জন বেশী ছাত্রী জিপিএ–৫ পেয়েছে।

২০২৫ সালে জিপিএ ৫ ছিল ১ লাখ ২৫ হাজার ০১৮ জন। ২০২৬ সালে জিপিএ ৫ এর সংখ্যা ১ লাখ ০৬ হাজার ৯ জন, জিপিএ ৫ কমেছে ১৯ হাজার ৯ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ৩০৩টি । মোট কেন্দ্র বেড়েছে ২০১ টি।

এ বছর ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডে ০ শতাংশ পাস প্রতিষ্ঠান ৫৭টি, ২০২৫ সালে ছিল ৪৮ টি। এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে ০ শতাংশ পাস প্রতিষ্ঠান ২২৬টি, ২০২৫ সালে ছিল ৮৬টি। এ বছর কারিগরি শিক্ষা বোর্ডে ০ শতাংশ পাস প্রতিষ্ঠান ২৯টি, ২০২৫ সালে ছিল ০টি।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  এসএসসি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: