এসএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার আরও কমেছে। গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ।
তবে পাসের হার কমলেও এবার বেড়েছে জিপিএ-৫। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪ জন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় সিলেট শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন।
এ বছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৮৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তার মধ্যে পাস করেছে ৫১ হাজার ৯৫৭ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ১৯ হাজার ৮৮৯ জন ছেলে ও ৩২ হাজার ৬৮ জন মেয়ে।
সময়ের আলো/জোই