ফেলের হার বেশি হওয়ার কারণ জানালেন ঢাকা বোর্ড চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

এবারের এসএসসি পরীক্ষায় গতবারের চেয়ে কম শিক্ষার্থী অংশ নিয়েও ৯০ হাজার শিক্ষার্থী বেশি ফেল করেছে। ফলে শিক্ষাব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন

2026-08-10T12:42:05+00:00
2026-08-10T12:42:05+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
ফেলের হার বেশি হওয়ার কারণ জানালেন ঢাকা বোর্ড চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:৪২ পিএম 
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। ছবি : সংগৃহীত
এবারের এসএসসি পরীক্ষায় গতবারের চেয়ে কম শিক্ষার্থী অংশ নিয়েও ৯০ হাজার শিক্ষার্থী বেশি ফেল করেছে। ফলে শিক্ষাব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। 
এবার ফেলের হারের বিষয়ে কথা বলেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি বলেন, ইংরেজি ও গণিত— এই দুটি বিষয়ের কারণে পরীক্ষায় ফেলের হার বাড়ে এবং পাসের হার কমে যায়। 

সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সৈয়দ আক্তারুজ্জামান বলেন, সব বোর্ডের ফলাফল পর্যালোচনা করে দেখেছি, আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন থেকে এখন পর্যন্ত ইংরেজি ও গণিত— এই দুটি বিষয়ে ফেলের হার বাড়ে এবং পাসের হার কমে।


সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার সারাদেশে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

অর্থাৎ গত বছরের তুলনায় এবার গড় পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ পয়েন্ট। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

সময়ের আলো/আআ
  বিষয়:   এসএসসি  ফল  প্রকাশ  শিক্ষা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: