যশোর বোর্ডে পাসের হার ৬৬.২৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

যশোরশিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার শতকরা৬৬দশমিক২৭শতাংশ। ফলাফল অনুযায়ী ইংরেজি ও গণিতে পিছিয়ে আছে যশোর বোর্ড। ইংরেজিতে পাস করেছে মাত্র

2026-08-10T13:08:27+00:00
2026-08-10T17:15:08+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল
যশোর বোর্ডে পাসের হার ৬৬.২৭ শতাংশ
ইংরেজি ও গণিতে পিছিয়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:০৮ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ৫:১৫ পিএম
যশোর বোর্ড। ছবি : সংগৃহীত
যশোর শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৬৬ দশমিক ২৭ শতাংশ। ফলাফল অনুযায়ী ইংরেজি ও গণিতে পিছিয়ে আছে যশোর বোর্ড। ইংরেজিতে পাস করেছে মাত্র ৭১ দশমিক ৮৪ এবং গণিতে ৮৩ দশমিক ৩৪ ভাগ শিক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী।


প্রকাশিত ফলাফলে দেখা গেছে, পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ এবং জিপিএ ফাইভ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন। গত বছর এ হার ছিল ৭৩ দশমিক ৬৯ শতাংশ। অর্থাৎ, এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৭ দশমিক ৪২ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর যশোর বোর্ডে জিপিএ-৫ এর হারও কমেছে।

যশোর বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৫ হাজার ৮০৭ জন। তবে, অংশ নেন ১ লাখ ৩২ হাজার ৯৪০ পরীক্ষার্থী। এ বোর্ডে পাসের হারে এগিয়ে রয়েছে মেয়েরা। ৪৮ হাজার ৪৬৩ জন মেয়ে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩৫১ শিক্ষার্থী এবং ৩৯ হাজার ৬৩৪ জন ছেলে পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ১২৭ জন।

প্রফেসর এস. এম. হোসেন আলী বলেন, ইংরেজি ও গণিতের কারণে আমাদের ফলাফল খারাপ হয়েছে। যে কারণে পাসের হার কমেছে। সঠিকভাবে খাতা মূল্যায়ন করা হয়েছে। কাউকে অতিরিক্ত নম্বর দেওয়া হয়নি। ফলাফল কিছুটা খারাপের এটাও একটি কারণ।

সময়ের আলো/মহু/আতা
  বিষয়:   এসএসসি  ফলাফল  পরীক্ষা  ইংরেজি  গণিত  যশোর বোর্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: