পটুয়াখালী কালেক্টরেট স্কুলে শতভাগ পাস, আনন্দের বন্যা

পটুয়াখালী প্রতিনিধি

শিক্ষা

এসএসসি পরীক্ষায় পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা প্রায় শতভাগ পাস করায় বিদ্যালয়টিতে আনন্দের বন্যা বইছে। ফলাফল প্রকাশের পর এ

2026-08-10T16:34:07+00:00
2026-08-10T16:41:13+00:00
 
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিক্ষা
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
পটুয়াখালী কালেক্টরেট স্কুলে শতভাগ পাস, আনন্দের বন্যা
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:৩৪ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ৪:৪১ পিএম
পটুয়াখালী কালেক্টরেট স্কুলে শতভাগ পাস। ছবি : সময়ে আলো
এসএসসি পরীক্ষায় পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা প্রায় শতভাগ পাস করায় বিদ্যালয়টিতে আনন্দের বন্যা বইছে। ফলাফল প্রকাশের পর এ খবর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষকরা।

পটুয়াখালী কালেক্টর স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ শাহানারা আক্তার জানান, এ বছর এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ১২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনিয়মিত একজন শিক্ষার্থী ছাড়া বাকি ১২৪ জনই পরীক্ষায় ভালো ফলাফল করে।

পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৮ জন, জিপিএ ৪ পেয়েছেন ৬২ জন বলেও জানান তিনি।

ভালো ফলাফল হয়েছে জেলার অন্য দুই বিদ্যাপীঠ পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও।


পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৯১.৬৭ শতাংশ। ২২৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৫ জন শিক্ষার্থী।

পটুয়াখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় পাসের হার ৯৬.০২ শতাংশ। ২৫১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৭০ জন।

অন্যান্য বিদ্যালয়গুলোতেও ফলাফল তুলনামূলক অনেক ভালো হয়েছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   এসএসসি  পরীক্ষা  পটুয়াখালী  কালেক্টরেট স্কুল এন্ড কলেজ  শিক্ষার্থী  শতভাগ পাস  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: