বাংলা কিউআরে মার্চেন্ট ফি বাতিল, মিলবে প্রণোদনা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলা কিউআর ব্যবস্থায় লেনদেন বাড়াতে মার্চেন্ট ফি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের বাংলা কিউআরের

2026-08-10T19:08:39+00:00
2026-08-10T19:08:39+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বাংলা কিউআরে মার্চেন্ট ফি বাতিল, মিলবে প্রণোদনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:০৮ পিএম 
প্রতীকী ছবি
বাংলা কিউআর ব্যবস্থায় লেনদেন বাড়াতে মার্চেন্ট ফি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের জন্য কোনো মার্চেন্ট ফি দিতে হবে না। একই সঙ্গে ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনে প্রণোদনার সুবিধাও পাওয়া যাবে।

সোমবার (১০ আগস্ট) এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের সঙ্গে যুক্ত মার্চেন্টসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত হারে প্রণোদনা দেওয়া হবে। প্রতি ১০০ টাকা লেনদেনের বিপরীতে একুয়ারিং প্রতিষ্ঠান পাবে ১০ পয়সা এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান পাবে ২০ পয়সা।


কেন্দ্রীয় ব্যাংকের মতে, মার্চেন্ট পেমেন্ট আরও সহজ ও সাশ্রয়ী করা এবং ক্ষুদ্র ও প্রান্তিক পণ্য ও সেবা বিক্রেতাদের ডিজিটাল লেনদেনের আওতায় আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।

বাংলা কিউআরকে সাধারণ ব্যবসায়ী ও ভোক্তাদের কাছে আরও জনপ্রিয় করে তুলতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ছোট ব্যবসায়ীদের জন্য লেনদেনের খরচ কমায় ডিজিটাল পেমেন্ট ব্যবহারে আগ্রহ বাড়বে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বাংলা কিউআর  মার্চেন্ট  ফি  বাতিল  প্রণোদনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: