চলে গেলেন গবেষক সিদ্দিক মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বহুমাত্রিক লেখক, অনুবাদক ও গবেষক সিদ্দিক মাহমুদুর রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সোমবার (১০ আগস্ট) রাত ৯টায়

2026-08-10T23:04:20+00:00
2026-08-10T23:39:30+00:00
 
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬
জাতীয়
চলে গেলেন গবেষক সিদ্দিক মাহমুদুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:০৪ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ১১:৩৯ পিএম
গবেষক সিদ্দিক মাহমুদুর রহমান। ছবি : সংগৃহীত
বহুমাত্রিক লেখক, অনুবাদক ও গবেষক সিদ্দিক মাহমুদুর রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

সোমবার (১০ আগস্ট) রাত ৯টায় উত্তরার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দ্বীপজ প্রকাশনীর প্রকাশক সাব্বির আলম চৌধুরী ও সিদ্দিক মাহমুদুর রহমানের প্রয়াত ছেলের বন্ধু ফারজানা সুলতানা নীলা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাব্বির আলম জানান, আগামীকাল মঙ্গলবার দুপুর সোয়া একটায় মিরপুর শাহ আলী মাজার মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 

ইতিহাস গবেষক, প্রাবন্ধিক ও লেখক সিদ্দিক মাহমুদুর রহমান বাংলাদেশের ডাকব্যবস্থা, ডাকটিকিট, এবং মুদ্রা নিয়ে সুদীর্ঘ ৩৭ বছর ধরে গবেষণার জন্য পরিচিত ছিলেন। তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ব্রিটেনের রয়্যাল ফিলোটেলিক সোসাইটি থেকে সম্মাননাও লাভ করেছেন। তিনি তার কর্মজীবনে শিক্ষকতা, প্রশাসন, প্রকাশনা, অনুবাদ এবং জনসংযোগের মতো বিভিন্ন পেশায় যুক্ত ছিলেন। 

১৩টি আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার পাশাপাশি সিদ্দিক মাহমুদুর রহমান লিখেছেন ১৩০টি বই। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘সুবে বাংলার জমিদার ও জমিদারী (১৭০৭-১৭৭২)’, ‘বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন ডাকব্যবস্থা ও ডাকটিকেট’,‘কড়ি থেকে টাকা’, ‘বাংলাদেশের ডাকব্যবস্থা’, এবং উপন্যাস ‘অবলোকিতেশ্বর’ প্রভৃতি।

সিদ্দিক মাহমুদুর রহমান ১৯৪৬ সালের ৪ সেপ্টেম্বর যশোরে জন্মগ্রহণ করেন। জন্ম যশোর শহরের খড়কি এলাকায় হলেও সিদ্দিকের স্কুল জীবন কেটেছে কলকাতায়। বাবা ফজলুর রহমান ছিলেন কলকাতায় পাকিস্তান ডেপুটি হাই কমিশন অফিসের ভিসা বিভাগের কর্মকর্তা। যশোরের মাইকেল মধুসূদন কলেজ থেকে এইচএসসি এবং পরে বিএ পাস করেন। ১৯৮০ সালে সিদ্দিকুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেছেন। কর্মজীবন সিদ্দিকুরের বিভিন্ন প্রতিষ্ঠানে কেটেছে। কখনো ওষুধ কোম্পানি, কখনো ডায়বেটিক সমিতি। প্রায় তিন বছর তিনি বাংলাদেশ মনিটর, ঢাকা কলিং ইংরেজি সাময়িকীর সহকারী সম্পাদক ছিলেন। এরপরে ২০১৯-২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগে ছুটিকালীন শূন্য পদে কিছুকাল শিক্ষকতাও করেছেন।

সময়ের আলো/কেআই


  বিষয়:   সিদ্দিক মাহমুদুর রহমান  মৃত্যু  লেখক. গবেষক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: