সৌরভ গাঙ্গুলি ও তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ দায়ের

ক্রীড়া ডেস্ক

খেলা

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি গত কয়েক মাস ধরে হুমকি দিয়ে লেখা চিঠি পেয়ে আসছেন। সর্বশেষ এক চিঠিতে তাকে ও

2026-08-11T08:45:45+00:00
2026-08-11T08:47:50+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
খেলা
সৌরভ গাঙ্গুলি ও তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ দায়ের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৮:৪৫ এএম  আপডেট: ১১.০৮.২০২৬ ৮:৪৭ এএম
সৌরভ গাঙ্গুলি, ডোনা গাঙ্গুলি এবং হুমকি দিয়ে লেখা চিঠি। ছবি : সংগৃহীত
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি গত কয়েক মাস ধরে হুমকি দিয়ে লেখা চিঠি পেয়ে আসছেন। সর্বশেষ এক চিঠিতে তাকে ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সৌরভ।

সোমবার (১০ আগস্ট) এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, তাদের কাছে অভিযোগ দায়ের করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার। বর্তমানে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রধান। বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, চিঠি কোথা থেকে আসছে, কারা পাঠাচ্ছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।


সোমবার সিএবি দপ্তরে পাঠানো এক চিঠি পাওয়ার পর দক্ষিণ কলকাতার ঠাকুরপুর পুলিশ স্টেশনে এই লিখিত অভিযোগ দেন সৌরভ। এর আগে, গত ৬ মাস ধরে বিভিন্ন সময় সাবেক বিসিসিআই প্রেসিডেন্টের নামে চিঠি এসেছে। কিন্তু সর্বশেষ দুটি চিঠির একটি পড়ে আতঙ্কিত তিনি। তাকে ও তার স্ত্রী ডোনাসহ নিকট আত্মীয়দের হত্যার হুমকি দেওয়া হয়েছে তাতে। 

ওই কর্মকর্তা বলেন, ‘আমরা অভিযোগটিকে গুরুত্ব সহকারে নিচ্ছি এবং তদন্ত শুরু করেছি। দায়ী ব্যক্তিকে শনাক্ত করতে আমরা চিঠিগুলো, সেগুলোর উৎস এবং কুরিয়ারের গতিপথ খতিয়ে দেখছি।’ প্রাথমিক তদন্তে জানা গেছে, চিঠিগুলো পাঠানো হয়েছে কুরিয়ারের মাধ্যমে। সন্দেহভাজন ব্যক্তি উত্তর চব্বিশ পরগণা জেলার বেলগাড়িয়ার বাসিন্দা।

পুলিশ, প্রেরকের ব্যবহৃত বলে অভিযুক্ত সিমকার্ডের গতিবিধি খতিয়ে দেখতে শুরু করেছে এবং চিঠিগুলোর বিস্তারিত সংগ্রহে সংশ্লিষ্ট কুরিয়ার সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে। সব চিঠিই একজন পাঠিয়েছেন কি না এবং হুমকির পেছনে কারণ কী, তা জানতে কাজ করছে পুলিশ।

সময়ের আলো/মহু


  বিষয়:   সৌরভ গাঙ্গুলি  ডোনা গাঙ্গুলি  প্রাণনাশ  হুমকি  অভিযোগ  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: