ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার, ফিরছেন দেশে

সময়ের আলো ডেস্ক

প্রবাস

ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে বিপদে পড়া ১৫ বাংলাদেশিসহ ৪৭ জনকে উদ্ধার করেছে ডেনমার্কের বাণিজ্যিক জাহাজ ‘মায়েরস্ক’। পরে তাদের মিশরীয় নৌবাহিনীর

2026-08-11T15:34:16+00:00
2026-08-11T15:34:16+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রবাস
ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার, ফিরছেন দেশে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩:৩৪ পিএম 
ভূমধ্যসাগরে বিপদে পড়া ১৫ বাংলাদেশিসহ ৪৭ জন উদ্ধার। ছবি : সংগৃহীত
ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে বিপদে পড়া ১৫ বাংলাদেশিসহ ৪৭ জনকে উদ্ধার করেছে ডেনমার্কের বাণিজ্যিক জাহাজ ‘মায়েরস্ক’। পরে তাদের মিশরীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে ১৫ বাংলাদেশি পোর্ট সাঈদ সিকিউরিটি সেন্টারে রয়েছেন।

ঘটনার খবর পেয়ে কায়রোতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা পোর্ট সাঈদে গিয়ে মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন এবং আটক বাংলাদেশিদের সঙ্গে সরাসরি কথা বলেন। তাদের দেশে ফেরানোর আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে।

উদ্ধার হওয়া বাংলাদেশিদের বাড়ি মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ ও সিলেটসহ বিভিন্ন জেলায়। তারা জানান, ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে বিভিন্ন সময়ে কাজের উদ্দেশ্যে লিবিয়ায় যাওয়ার পর ইউরোপে প্রবেশের জন্য মানবপাচারকারী চক্রের সঙ্গে যোগাযোগ করেন। এ পথে কেউ কেউ ১০ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত পরিশোধ করেছেন। অনেকে জমিজমা বিক্রি করে অর্থের জোগান দেন।


উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, গত ১০ জুলাই রাতে ৩২ মিশরীয় নাগরিকসহ ৪৭ জন লিবিয়ার তবরুক থেকে রাবারের নৌকায় গ্রিসের উদ্দেশে রওনা হন। নৌকাটিতে কোনো নেভিগেশন ব্যবস্থা ছিল না। ফলে প্রায় ৪৮ ঘণ্টা পর তারা দিক হারিয়ে সাগরে ভাসতে থাকেন। জ্বালানি শেষ হয়ে যাওয়ার পর দুই দিন তিন রাত খাবার ও পানীয় জল ছাড়াই তারা সাগরে অবস্থান করেন।

শেষ পর্যন্ত জাহাজটির মাধ্যমে উদ্ধার পাওয়ার পর তারা মিশরীয় কর্তৃপক্ষের হেফাজতে যান। দীর্ঘ সময় সাগরে থাকার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।

দূতাবাস জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে দ্রুত তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাসপোর্ট না থাকা ব্যক্তিদের জন্য ট্রাভেল পারমিটের ব্যবস্থাও করা হচ্ছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপ যাত্রা এবং মানবপাচারকারীদের প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ভূমধ্যসাগর  বাংলাদেশি  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: