পরপর দুইবার ফেল, ‘হৃদরোগে’ শিক্ষার্থীর মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের রাউজানে এসএসসি পরীক্ষায় পরপর দুইবার অকৃতকার্য হওয়ার পর মনি দাশ গুপ্ত নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ফল

2026-08-11T19:03:03+00:00
2026-08-11T21:36:02+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পরপর দুইবার ফেল, ‘হৃদরোগে’ শিক্ষার্থীর মৃত্যু
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:০৩ পিএম  আপডেট: ১১.০৮.২০২৬ ৯:৩৬ পিএম
মনি’র মায়ের আহাজারি। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের রাউজানে এসএসসি পরীক্ষায় পরপর দুইবার অকৃতকার্য হওয়ার পর মনি দাশ গুপ্ত নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ফল প্রকাশের পর হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তবে স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করেছেন। এ বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট ফাঁড়ি।

সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর মনি জানতে পারে, এবারও সে উত্তীর্ণ হতে পারেনি। এর পরই সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মনি উপজেলার বাগোয়ান ইউনিয়নের গশ্চি সুনীল মাস্টারের বাড়ির মৃদুল দাশ গুপ্তের মেয়ে। সে গশ্চি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।


মনির মা রেবা দাশ গুপ্ত বলেন, ফলাফল জানার পরই তার মেয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়। এর আগেও মনি ইংরেজি ও গণিত বিষয়ে অকৃতকার্য হয়েছিল। এবার দুই বিষয়ের মধ্যে গণিতে পাস করলেও ইংরেজিতে অকৃতকার্য হয়।

গশ্চি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরু নবী জানান, মনি ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থী ছিল। এবার সে দুই বিষয়ে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

এদিকে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আনিসুর জামান বলেন, এমন কোনো ঘটনার খবর তারা পাননি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ফেল  এসএসসি  হৃদ্‌রোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: