বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ

2026-08-11T19:06:49+00:00
2026-08-11T19:07:13+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:০৬ পিএম  আপডেট: ১১.০৮.২০২৬ ৭:০৭ পিএম
স্বামী ফয়সালের সঙ্গে সোহানা সাবা। ছবি : সংগৃহীত
দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে বিচ্ছেদের এক যুগ পর এবার জানা গেল তার বিয়ের খবর। 

যদিও তার বিয়ে হয়েছে দেড় বছর আগেই। এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন এ অভিনেত্রী। এমনকি স্বামীর সঙ্গে ছবি প্রকাশ করলেও তার মুখ আড়ালে রাখতেন, দিতেন প্রেমিকের পরিচয়। এর আগে ২০২৩ সালের নভেম্বরে সোহানা সাবার নতুন প্রেমের খবর প্রকাশ্যে আসে। তখন প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেও সঙ্গীর পরিচয় প্রকাশ করতে রাজি হননি তিনি। দীর্ঘ সেই প্রেমের সম্পর্কই শেষ পর্যন্ত বিয়েতে গড়িয়েছে। সাবার বর্তমান স্বামীর নাম ফয়সাল। তিনি পেশায় একজন ব্যবসায়ী।


সোহানা সাবা জানান, ফয়সালের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল প্রায় সাড়ে পাঁচ বছরের। প্রথম দেখাতেই ফয়সালকে দেখে তার মনে হয়েছিল, ‘এই মানুষটির জন্যই হয়তো এতদিন অপেক্ষা করছিলাম।’ নতুন জীবনের এই সিদ্ধান্তে তার ছেলেও ইতিবাচকভাবে সাড়া দিয়েছে। মায়ের বিয়ের খবরটি সে ভালোভাবেই নিয়েছে এবং নতুন জীবন নিয়ে বেশ খুশি।


এর আগে নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে দীর্ঘ প্রায় ১০ বছরের দাম্পত্য জীবন ছিল সোহানা সাবার। তাদের এক সন্তান রয়েছে। সেই সম্পর্কের ইতি টানার পরই নতুন করে জীবন সাজানোর পথে হাঁটেন অভিনেত্রী।


ব্যক্তিজীবনের পরিবর্তনের পাশাপাশি অভিনয়েও দীর্ঘদিন ধরে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন সোহানা সাবা। টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু তার। পরে মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ এবং কবরী পরিচালিত ‘আয়না’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায়ও প্রশংসা কুড়ান তিনি।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও নতুন অধ্যায়ে পা রাখা সোহানা সাবা এখন স্বামী ফয়সাল ও সন্তানকে নিয়ে এগিয়ে যেতে চান নতুন স্বপ্নে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বিয়ে  সোহানা সাবা  পাত্র 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: