এসএসসিতে চট্টগ্রাম বোর্ডে শীর্ষ দশে বাঁশখালীর আয়াজ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাঁশখালীর মুহম্মদ আয়াজ মুহতাসিম। নাসিরাবাদ সরকারি

2026-08-11T19:09:49+00:00
2026-08-11T19:09:49+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
এসএসসিতে চট্টগ্রাম বোর্ডে শীর্ষ দশে বাঁশখালীর আয়াজ
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:০৯ পিএম 
মুহম্মদ আয়াজ মুহতাসিম। ছবি : সংগৃহীত
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাঁশখালীর মুহম্মদ আয়াজ মুহতাসিম। নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী ১৩০০ নম্বরের মধ্যে ১২৬৬ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে ৫ম স্থান দখল করেছে। একই সঙ্গে সে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত সেরা ১০ শিক্ষার্থীর তালিকায় স্থান করে নিয়েছে।

আয়াজ মুহতাসিম উপজেলার কাথরিয়া ইউনিয়নের মধ্যম মানিকপাঠান গ্রামের আজিজ আহমেদ ও জিন্নাত সুলতানা ঝিনুক দম্পতির সন্তান। ছোটবেলা থেকেই পড়ালেখায় অসাধারণ মেধার স্বাক্ষর রেখে আসছে সে। স্কুলজীবনের বিভিন্ন পাবলিক পরীক্ষায় ধারাবাহিকভাবে প্রথম স্থান অধিকার করে শিক্ষক ও পরিবারের প্রত্যাশা পূরণ করে আসছে আয়াজ।

শুধু একাডেমিক ফলাফলে নয়, সহশিক্ষা কার্যক্রমেও রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ। বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশ নিয়ে সে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে। মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের ফল হিসেবেই এবারের এসএসসি পরীক্ষায় তার এই ঈর্ষণীয় সাফল্য এসেছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।


তিন ভাইবোনের মধ্যে আয়াজ মুহতাসিম সর্বকনিষ্ঠ। তার বড় বোন আতিকা অনন্যা পেশায় একজন চিকিৎসক এবং বড় বোন প্রকৌশলী ফাওজিয়া ফারিহা। আয়াজের এই সাফল্যে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার এমন কৃতিত্বে গর্বিত পুরো বাঁশখালী।

এই ঈর্ষণীয় সাফল্যের প্রতিক্রিয়ায় আয়াজ মুহতাসিম বলেন, ভবিষ্যতে নিজের মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে দেশ ও বাঁশখালীর নাম আরও উজ্জ্বল করতে চাই। এজন্য আমি বাঁশখালীবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   এসএসসি  চট্টগ্রাম বোর্ড  শীর্ষ দশ  বাঁশখালী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: