স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন স্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে সময় তাঁজ নামে এক যুবককে মারধর করেছে স্থানীয় জনতা।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে

2026-08-11T22:44:01+00:00
2026-08-11T22:44:20+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১০:৪৪ পিএম  আপডেট: ১১.০৮.২০২৬ ১০:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন স্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে সময় তাঁজ নামে এক যুবককে মারধর করেছে স্থানীয় জনতা। 

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার সরকারি কোটালীপাড়া কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমতলী ইউনিয়নের সোনাটিয়া গ্রামের ফুলমিয়া তাঁজের ছেলে সয়ন তাঁজ বিভিন্ন সময় উপজেলার বিভিন্ন স্কুলের সামনে অবস্থান করে ছাত্রীদের উত্ত্যক্ত ও বিভিন্ন ধরনের প্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে। এ ধরনের একাধিক ঘটনা জানাজানি হলে স্থানীয়রা তার পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করেন।


এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে সরকারি কোটালীপাড়া কলেজের পাশে সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে স্থানীয় জনতা সয়ন তাসকে আটক করে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, বিষয়টি এখন জানতে পেরেছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   স্কুলছাত্রী  উত্ত্যক্ত  অভিযোগ  যুবক  মারধর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: