শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের ডেথ রেফারেন্স এবং আপিল শুনানির সব

2026-08-12T11:18:53+00:00
2026-08-12T11:18:53+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:১৮ এএম 
ছবি : সংগৃহীত
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের ডেথ রেফারেন্স এবং আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকালে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ফেনীর নুসরাত এবং মাগুরার আছিয়া হত্যা মামলার শুনানির পরপরই রামিসা হত্যা মামলার কার্যক্রম শুরু হবে।


এর আগে হাইকোর্টের নির্দেশে আসামিদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য আইনজীবী হাফিজুর রহমান খানকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত ১৯ মে হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনাল দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন।

সময়ের আলো/আআ
  বিষয়:   শিশু  রামিসা  হত্যা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: