ঈদে মিলাদুন্নবী (সা.) কবে জানা যাবে বৃহস্পতিবার

সময়ের আলো ডেস্ক

ইসলাম

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত

2026-08-12T13:48:27+00:00
2026-08-12T13:48:27+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইসলাম
ঈদে মিলাদুন্নবী (সা.) কবে জানা যাবে বৃহস্পতিবার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:৪৮ পিএম 
ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা সাতটায় এ সভা অনুষ্ঠিত হবে। ছবি : সংগৃহীত
পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। রাজধানীর বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা সাতটায় (বাদ মাগরিব) এ সভা অনুষ্ঠিত হবে। 

বুধবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা-সংক্রান্ত বিভিন্ন তথ্য পর্যালোচনা করা হবে। দেশের কোথাও চাঁদ দেখা গেছে কি না, সে বিষয়ে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাইয়ের পর চাঁদ দেখার ওপর ভিত্তি করে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের তারিখ নির্ধারণ করা হবে।


এতে আরও জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের তা দ্রুত জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছে। এ জন্য টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে তথ্য জানানো যাবে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার তথ্য জানানোর জন্য বলা হয়েছে।

চাঁদ দেখা-সংক্রান্ত তথ্য জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনটি টেলিফোন নম্বর দেয়া হয়েছে। নম্বরগুলো হলো- ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ঈদে মিলাদুন্নবী  বৃহস্পতিবার 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: