নতুন কমিশনের পর সাবেক রাষ্ট্রপতির দুর্নীতির বিষয়ে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান বলেছেন, নতুন কমিশন গঠিত হলে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে দুর্নীতির

2026-08-12T17:05:52+00:00
2026-08-12T17:05:52+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
দুদক সচিব
নতুন কমিশনের পর সাবেক রাষ্ট্রপতির দুর্নীতির বিষয়ে ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:০৫ পিএম 
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। সংগৃহীত ছবি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান বলেছেন, নতুন কমিশন গঠিত হলে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। 

সম্পতি দুদকে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে একটি অভিযোগ জমা দেওয়া হয়। বুধবার (১২ আগস্ট) বিষয়টি নিয়ে সাংবাদিকরা দুদক সচিবের কাছে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

সাইদুর রহমান খান বলেন, বর্তমানে দুদকে কোনো কমিশন নেই। এ ধরনের অভিযোগ কমিশনের মাধ্যমেই গ্রহণ করা হয়ে থাকে। আমরা আশা করছি, শিগ্‌গিরই নতুন কমিশন গঠিত হবে। এরপর অভিযোগটি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  


গত সোমবার ইসলামী ব্যাংক থেকে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করা হয়েছিল।  

ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী ব্যাংকের পক্ষে এ অভিযোগ দাখিল করেন।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   দুদক সচিব  রাষ্ট্রপতি  চুপ্পু 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: