সবজিতে কীটনাশক মেশানো থাকলে বুঝবেন যেভাবে

সময়ের আলো ডেস্ক

বিবিধ

বাজারের চকচকে ও অতিরিক্ত নিখুঁত সবজি দেখলেই তা নিরাপদ, এমনটা ভাবার সুযোগ নেই। কৃষি বিশেষজ্ঞদের মতে, যেসব সবজিতে পোকামাকড়ের সামান্য

2026-08-12T18:09:36+00:00
2026-08-12T18:10:46+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
বিবিধ
সবজিতে কীটনাশক মেশানো থাকলে বুঝবেন যেভাবে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:০৯ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ৬:১০ পিএম
ছবি : সংগৃহীত
বাজারের চকচকে ও অতিরিক্ত নিখুঁত সবজি দেখলেই তা নিরাপদ, এমনটা ভাবার সুযোগ নেই। কৃষি বিশেষজ্ঞদের মতে, যেসব সবজিতে পোকামাকড়ের সামান্য ক্ষত বা স্বাভাবিক দাগ রয়েছে, সেগুলোতে তুলনামূলক কম রাসায়নিক ব্যবহার হয়ে থাকতে পারে। তাই অস্বাভাবিকভাবে নিখুঁত সবজি এড়িয়ে চলাই ভালো।

অতিরিক্ত উজ্জ্বল বা গাঢ় সবুজ রঙের পটল, কাঁচা মরিচসহ বিভিন্ন সবজির দিকেও সতর্ক নজর দেওয়া উচিত। এসব সবজিতে ম্যালাকাইট গ্রিনের মতো ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগ রয়েছে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

সবজি কেনার সময় গন্ধও গুরুত্বপূর্ণ। স্বাভাবিক গন্ধের পরিবর্তে ওষুধ বা রাসায়নিকের মতো গন্ধ পাওয়া গেলে সেই সবজি না কেনাই ভালো। একই সঙ্গে অসময়ের সবজির ক্ষেত্রেও সতর্ক থাকা দরকার। কারণ উৎপাদনের সময় বাড়তি রাসায়নিক ব্যবহারের ঝুঁকি থাকতে পারে।


কেনার পর সবজি ভালোভাবে পরিষ্কার করাও জরুরি। শুধু পানিতে ধোয়ার বদলে পানিতে বেকিং সোডা মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পরিষ্কার পানিতে ধুয়ে নেওয়া যেতে পারে। বেকিং সোডা না থাকলে ভিনেগার বা লবণ মিশ্রিত পানিও ব্যবহার করা যায়।

তবে কোনো পদ্ধতিতেই সব ধরনের কীটনাশক পুরোপুরি দূর হওয়ার নিশ্চয়তা নেই। তাই মৌসুমি, স্বাভাবিক চেহারার সবজি বেছে নেওয়া এবং খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেওয়াই সবচেয়ে নিরাপদ অভ্যাস।


সময়ের আলো/এমকে
  বিষয়:   সবজি  কীটনাশক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: