মঈনুলকে সরিয়ে সওজের নতুন প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দীর্ঘ তিন বছর পর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর পদে পরিবর্তন এনেছে সরকার। অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানকে

2026-08-13T01:05:29+00:00
2026-08-13T01:05:29+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
জাতীয়
মঈনুলকে সরিয়ে সওজের নতুন প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১:০৫ এএম 
মো. মনিরুজ্জামান। ছবি : সংগৃহীত
দীর্ঘ তিন বছর পর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর পদে পরিবর্তন এনেছে সরকার। অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানকে সওজের নতুন প্রধান প্রকৌশলী হিসেবে সাময়িকভাবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে এই পদে থাকা সৈয়দ মঈনুল হাসানকে সওজ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে শীর্ষ প্রশাসনিক কাঠামোর এই পরিবর্তনের তথ্য নিশ্চিত করা হয়।

একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, সওজের পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ দপ্তরে কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানকে প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সওজের ১৮তম ব্যাচের কর্মকর্তা।


গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম এই পদে পরিবর্তন আনা হল।

মনিরুজ্জামানকে নতুন দায়িত্ব দেওয়ার ফলে সওজের শীর্ষ কারিগরি ও প্রশাসনিক পর্যায়ে বদল এল।

অধিদপ্তরের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প, সড়কের গুণগত মান, ঠিকাদারি ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কার্যক্রমে এখন প্রধান প্রকৌশলী হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন।

আরেকটি প্রজ্ঞাপনে সওজের প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে থাকা সৈয়দ মঈনুল হাসানকে গ্রেড-৩ মর্যাদার কর্মকর্তা হিসেবে তুলে ধরে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার কথা বলা হয়েছে।

তার স্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার গত ২৯ জুলাই মারা যান। 

সময়ের আলো/টিকে


  বিষয়:   মঈনুল  সওজ  প্রকৌশলী  মনিরুজ্জামান  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: