শোকে স্তব্ধ চুয়েট ক্যাম্পাস, বন্ধ একাডেমিক কার্যক্রম

চট্টগ্রাম ব্যুরো ও রাউজান প্রতিনিধি

শিক্ষা

দুই শিক্ষার্থীর মৃত্যুতে শোকে স্তব্ধ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাস।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হচ্ছে।

2026-08-13T10:50:53+00:00
2026-08-13T11:16:29+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
দুই শিক্ষার্থীর মৃত্যু
শোকে স্তব্ধ চুয়েট ক্যাম্পাস, বন্ধ একাডেমিক কার্যক্রম
চট্টগ্রাম ব্যুরো ও রাউজান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১০:৫০ এএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ১১:১৬ এএম
দুই শিক্ষার্থীর মৃত্যুতে শোকে স্তব্ধ চুয়েট ক্যাম্পাস। ছবি : সময়ের আলো
দুই শিক্ষার্থীর মৃত্যুতে শোকে স্তব্ধ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হচ্ছে। বন্ধ রয়েছে সব ধরনের একাডেমিক কার্যক্রম। বুধবার দুপুরে কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যান চুয়েটের দুই শিক্ষার্থী। 

নিহতরা হলেন- কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী চমক দত্ত (২২) এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী শান্ত দেব (২৩)। দুজনই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মৌলভীবাজারের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বুধবার দুপুর ১টার দিকে ফুটবল খেলা শেষে বন্ধুদের সঙ্গে হলসংলগ্ন পুকুরে গোসল করতে নামেন শান্ত ও চমক। দুজনই ভালো সাঁতার জানতেন। পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতার কাটার সময় মাঝপথে তারা পানিতে তলিয়ে যান।

দুপুর ১টা ২০ মিনিটের দিকে বিষয়টি বুঝতে পেরে আশপাশের শিক্ষার্থীরা উদ্ধারকাজে নামেন। প্রায় ১০ মিনিট পর চমক দত্তকে এবং আরও প্রায় ৪০ মিনিট পর শান্ত দেবকে উদ্ধার করা হয়।


উদ্ধারের পর তাদের প্রথমে চুয়েট মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে দ্রুত চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। পরিবারের ইচ্ছা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২৮ জুলাই সন্ধ্যায় একই পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যান যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা। দুই সপ্তাহের ব্যবধানে একই পুকুরে তিন শিক্ষার্থীর মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে শোকের পাশাপাশি আতঙ্কও তৈরি হয়েছে।

এদিকে, একের পর এক দুর্ঘটনা এড়াতে পুকুরটি সেচে ফেলার উদ্যোগ নিয়েছে চুয়েট প্রশাসন। বুধবার সন্ধ্যা থেকে পুকুরের পানি সেচের কাজ শুরু হয়, যা বৃহস্পতিবার সকালেও চলছিল। পাশাপাশি পুকুরটি টিন ও বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   শোক  স্তব্ধ  চুয়েট ক্যাম্পাস  একাডেমিক কার্যক্রম 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: