বেলা ১২টার পর রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়ন ফরম জমা দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি মনোনীত বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়ন ফরম বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১২টার পর জমা দেওয়া হবে।বিএনপির দলীয় সূত্রে জানা

2026-08-13T10:54:04+00:00
2026-08-13T10:54:04+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
রাজনীতি
বেলা ১২টার পর রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়ন ফরম জমা দেবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১০:৫৪ এএম 
ছবি : সংগৃহীত
বিএনপি মনোনীত বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়ন ফরম বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১২টার পর জমা দেওয়া হবে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি একটি প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশনে যাবেন। সেখানে রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়ন ফরম জমা দেবেন। এইদিকে মনোনয়ন ফরম গ্রহণের জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ফরম গ্রহণ করবেন।

এছাড়া দুপুর ১২টায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী সচিবালয়ে তার কার্যালয়ে দলের সিনিয়র মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  রাষ্ট্রপতি  মনোনয়ন 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: