রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ১১ দলীয় ঐক্য জোটের নেতারা নির্বাচন কমিশন কার্যালয়ে গেছেন।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল শেরেবাংলানগরস্থ

2026-08-13T11:52:21+00:00
2026-08-13T11:52:21+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
রাজনীতি
রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:৫২ এএম 
মনোনয়নপত্র দাখিল করতে ১১ দলীয় ঐক্য জোটের নেতারা নির্বাচন কমিশন কার্যালয়ে গেছেন। ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ১১ দলীয় ঐক্য জোটের নেতারা নির্বাচন কমিশন কার্যালয়ে গেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল শেরেবাংলানগরস্থ নির্বাচন কমিশন কার্যালয়ে দলীয় প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র দাখিল করতে যান তারা।

১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র দাখিল করেন। সেখানে উপস্থিত ছিলেন- মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জি. রাশেদ প্রধান এবং মোস্তফিজুর রহমান ইরানসহ জোটে শরিক প্রতিটি দলের শীর্ষ নেতারা।


পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   রাষ্ট্রপতি  প্রার্থী  মনোনয়নপত্র  দাখিল  ইসি  ১১ দলীয় জোট 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: