বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পাচ্ছি : আসিফ নজরুল

সময়ের আলো ডেস্ক

সোশ্যাল মিডিয়া

সব ঠিকঠাক থাকলে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা

2026-08-13T17:35:36+00:00
2026-08-13T17:35:36+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
সোশ্যাল মিডিয়া
বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পাচ্ছি : আসিফ নজরুল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:৩৫ পিএম 
অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সংগৃহীত ছবি
সব ঠিকঠাক থাকলে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টা ৪৯ মিনিটে দেওয়া এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‌‘বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন, ফখরুল ভাই। 

বিগত সময়গুলোর স্মৃতি স্মরণ করে তিনি উল্লেখ করেন, ‘দুই যুগ ধরে বাংলাদেশের এই সর্বোচ্চ সাংবিধানিক পদ দখল করে ছিল অনুপযুক্ত ব্যক্তিরা। তাদের কেউ ছিলেন অকর্মণ্য, কেউ অথর্ব, কেউ চরম অনৈতিক। বহু বছর পর আমরা পেতে যাচ্ছি এই পদের জন্য সবদিক দিয়ে যোগ্য একজন ব্যক্তিকে।’ 

মির্জা ফখরুলের অবদান ও ব্যক্তিত্ব নিয়ে ড. আসিফ নজরুল লেখেন, ‘শেখ হাসিনার দুঃশাসনকালে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব হিসেবে দলের হাল ধরেছেন, বহুভাবে নির্যাতিত হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। তিনি ব্যক্তিত্ববান, সুশিক্ষিত, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য।’ 


স্পিকার পদের পর রাষ্ট্রপতি পদেও তিনি উপযুক্ত মানুষকে আসীন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে পোস্টে বিএনপি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   রাষ্ট্রপতি  পদ  যোগ্য ব্যক্তি  আসিফ নজরুল 


Loading...
Loading...
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: