কনার ‘বন্ধু প্রিয়’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বন্ধুত্ব নিয়ে নতুন একটি গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। ‘বন্ধু প্রিয়’ শিরোনামের এই গানে তার সঙ্গে গেয়েছেন

2026-08-14T04:30:31+00:00
2026-08-14T04:30:31+00:00
 
  শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
আনন্দ সময়
কনার ‘বন্ধু প্রিয়’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৪:৩০ এএম 
কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। ছবি : সংগৃহীত
বন্ধুত্ব নিয়ে নতুন একটি গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। ‘বন্ধু প্রিয়’ শিরোনামের এই গানে তার সঙ্গে গেয়েছেন এলিটা। গানের কথা লিখেছেন নন্দিত নির্মাতা ও গীতিকবি সোহেল আরমান। সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। গীতিকথার সঙ্গে মিলিয়ে গল্পনির্ভর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাসিমুল মুরসালিন। গানের ভিডিওতে শিল্পীদের পাশাপাশি মডেল হিসেবে অংশ নিয়েছেন এম কে আবির, বিথি আকন, রাশেদ বিন অভি, আয়েশা আখতার, ইয়ামিন হোসেন ফার্সি ও আরফ হোসেন। গানটি শিল্পী কনা, এলিটা ও সুরকার বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেলে একসঙ্গে প্রকাশ করা হয়েছে। 

এ আয়োজন নিয়ে শিল্পী কনা বলেন, ‘বন্ধুত্ব এমন এক সম্পর্ক, যার তুলনা কোনো কিছুর সঙ্গে হয় না। ভালোবাসা, অভিমান, আশা-আকাক্সক্ষা, স্বপ্ন বুনন, আগামীর চাওয়া-পাওয়া সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায় বন্ধুত্বে। সম্পর্কের সেই বন্ধনকে এই গানের মাধ্যমে তুলে আনা হয়েছে। সোহেল আরমানের গীতিকথা নিয়ে যেমন নতুন করে বলার কিছু নেই, তেমনি বাপ্পা মজুমদার সুর-সংগীতে বরাবরের মতো এই গানে মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। অন্যদিকে এলিটা আর আমি গানে গানে এই অনুভব তুলে ধরার চেষ্টা করেছি, যা আমাদের সত্যিকার বন্ধুত্বের সঙ্গে মিশে আছে। তাই কথা, সুর, সংগীত, গায়কি, ভিডিও নির্মাণ সব মিলিয়ে ‘বন্ধু প্রিয়’ গানটি অনেকের ভালো লাগবে বলে আশা করছি।


গীতিকার সোহেল আরমান বলেন, ‘বাপ্পা মজুমদারের সঙ্গে সম্পর্ক বহু বছরের। আমার লেখা বেশকিছু গানে সে কণ্ঠ দিয়েছেন, সুর করেছেন। তাই কাজের বিষয়ে বাপ্পার সঙ্গে বোঝাপড়া সবসময়ই দারুণ। তারপরও নানা ব্যস্ততায় অনেক দিন নতুন কিছু করা হয়ে ওঠেনি। অবশেষে বিরতি ভেঙে প্রিয় বন্ধু বাপ্পা মজুমদারের সঙ্গে কাজ হলো। শ্রোতা মনেও গানটি দীর্ঘ সময় অনুরণন তুলে যাবে বলে আমাদের বিশ্বাস।’

বাপ্পা মজুমদারের কথায়, ‘বন্ধু প্রিয়’ গানের সূত্র ধরে বহু দিনের বন্ধুত্বকে নতুন করে জানান দেওয়ার সুযোগ হলো। একদিকে তার সঙ্গে সোহেল অন্যদিকে কনার সঙ্গে এলিটার বন্ধুত্বের এক স্মৃতি হয়ে উঠল নতুন এ আয়োজন। গানটি অনেকের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেছেন এই সুরকার ও সংগীতায়োজক।

সময়ের আলো/প্রিন্ট/আতা


  বিষয়:   কনা  বন্ধু প্রিয়  সময়ের আলো  কণ্ঠশিল্পী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: