ঝিনাইদহের নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নেশার টাকা না দেওয়ায় শখের বানু (৫৫) নামের এক মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নেশাগ্রস্ত ছেলে

2026-08-14T14:35:30+00:00
2026-08-14T14:36:54+00:00
 
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
সারাদেশ
ঝিনাইদহের নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ২:৩৫ পিএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ২:৩৬ পিএম
মাকে হত্যায় অভিযুক্ত এখলাছকে মাঠ থেকে আটক করে এলাকাবাসী। ছবি : সময়ের আলো
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নেশার টাকা না দেওয়ায় শখের বানু (৫৫) নামের এক মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নেশাগ্রস্ত ছেলে এখলাছের (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের শ্যামকুড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শখের বানু শ্যামকুড় গ্রামের জেকের আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শখের বানুকে ভাত খাওয়ার জন্য ডাকতে তার ছোট ছেলের স্ত্রী ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শখের বানুর মরদেহ দেখতে পান।

এদিকে হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন সীমান্তবর্তী এলাকার একটি মাঠ থেকে অভিযুক্ত এখলাছকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।


শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা করে পালানোর চেষ্টা করেছিলেন এখলাছ। পরে স্থানীয়রা মাঠ থেকে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ঝিনাইদহ  নেশার টাকা  মা  কুপিয়ে হত্যা  ছেলে আটক  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: